ছবি: সংগৃহীত
সারাদেশ

বৃদ্ধ রিকশাচালককে যুবকের থাপ্পড়, ভিডিও ভাইরাল

ঠাকুরগাঁও প্রতিনিধি: রিকশা ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে এক বৃদ্ধ অটোরিকশা চালককে মারধর করেছে এক যুবক। বৃদ্ধকে মারধরের পরপরই প্রত্যক্ষদর্শীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এ ঘটনার ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

শনিবার (৩০ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এ নিয়ে আলোচনা, সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।

এদিকে বৃদ্ধ অটোরিকশা চালককে মারধরের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবকের বিচার দাবি করেছেন স্থানীয়রা। তবে অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী অটোরিকশা চালকের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, বৃদ্ধ রিকশাচালক কান্নাজড়িত কণ্ঠে পথচারীদের বলছেন, ৩০ টাকা ভাড়া চাওয়ায় ওই যুবক আমাকে থাপ্পড় মারে এবং নোংরা ভাষায় গালিগালাজ করে।

আরও পড়ুন: নোয়াখালীতে আগুনে পুড়ল ৭ দোকান

এ সময় ওই বৃদ্ধ কান্নায় ভেঙ্গে পড়েন। আর বলতে থাকেন, আমি কী দোষ করেছি? আমি রোজা আছি, কেন আমাকে থাপ্পড় মারলো?

বৃদ্ধকে থাপ্পড় মারার পর পথচারীদের তোপের মুখে পড়েন ওই যুবক। এ সময় বৃদ্ধ রিকশাচালকের কাছে তাকে ক্ষমা চাইতে বললে যুবক বলে উঠে, রিকশাওয়ালার দোষ, আমি কেন ক্ষমা চাইবো?

এ ঘটনার ভিডিওটি সামাজিক মাধ্যম ছেড়ে দেয়ায় এরই মধ্যে ওই যুবকের বিচার চেয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে থাকেন। পাশাপাশি তার কঠোর শাস্তি দাবি করেন, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তির উপর সে এমন অমানবিক আচরণ করতে না পারে।

আরও পড়ুন: চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

আর নিরীহ মানুষের ওপর নির্যাতনের এ রকম ঘটনা অহরহ ঘটছে জেলাজুড়ে। এসব ঘটনায় জড়িতদের বেশিরভাগ উঠতি বয়সের তরুণ-তরুণী। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা না বাড়ালে এই যুবসমাজকে নৈতিক স্খলনের হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন সমাজ উন্নয়নকর্মী এস এম মনিরুজ্জামান মিলন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা