সংগৃহীত
সারাদেশ

নির্মাণাধীন বাড়ি থেকে তরুণীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার গোদাগাড়ীতে নির্মাণাধীন একটি বাড়ি থেকে অজ্ঞাত এক তরুণীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: বাকশাল দেশের উন্নয়ন কর্মসূচি

বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলার গোগ্রাম এলাকায় স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে প্রতিবেদন প্রস্তুতের পর দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ওসমান বলেন, নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর। নিহতের পেটে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। ধারণা করা হচ্ছে গত মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

তিনি আরও জানায়, নির্মাণাধীন বাড়িটি এলাকার পিয়াস নামের এক ব্যক্তির। একইসঙ্গে বাড়ির নিচতলা ও দোতলার কাজ চলছে। এখনও বাড়িটিতে কেউ থাকেন না। দোতলার নির্মাণাধীন বাথরুমের ভেতর তরুণীর লাশটি পড়ে ছিল। কে/কারা এই খুনের ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে।

গোদাগাড়ী থানার ওসি আবদুল মতিন বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা এ মামলার আলামত সংগ্রহ করেছেন। নিহত তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানায় এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা