সংগৃহীত
সারাদেশ

লক্ষ্মীপুরে অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে গরীব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আফ্রিদুর জামান রাবিত।

আরও পড়ুন: অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল ৫ টায় লক্ষ্মীপুর বাগবাড়ি হাজী মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ২৫০ অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতারি পেয়ে উচ্ছ্বাসিত অসহায় মানুষরা।

জানা যায়, এর আগে ও রাবিত বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করতো এবং সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিল।

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া, জেলা ছাত্রলীগ নেতা তানভীর হাসান ফয়সাল, মোঃ নাঈম, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল আলম হৃদয়, পৌর ছাত্রলীগ নেতা জুনায়েদ হোসেন হৃদয়, মোঃ জিসান, মোঃ নাফি, লক্ষ্মীপুর আলিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক মেরাজ হোসেনসহ প্রমুখ।

আরও পড়ুন: খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইফতার বিতরণ শেষে আফ্রিদুর জামান রাবিত বলেন, অসহায় মানুষের পাশে বাংলাদেশ ছাত্রলীগ প্রথম সারির যোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালনে করছে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌর ছাত্রলীগ অসহায় সাধারণ মানুষের জন্য ইফতার বিতরণ কার্যক্রম করে। আমার পাশে ছিলেন লক্ষ্মীপুরের পৌর পিতা মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া।আমি তাদেরকে ধন্যবাদ জানায়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা