সংগৃহীত ছবি
সারাদেশ

অস্ত্রসহ ১০ মামলার আসামি গ্রেফতার    

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গার অস্ত্রসহ সজিব হোসেন ওরফে ফজা (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: গরম বেড়ে তাপপ্রবাহের আভাস

বুধবার (২৭ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সজিব হোসেন উপজেলার নওদা বন্ডবিল গ্রামের মন্টু মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে পুলিশ আলমডাঙ্গা লালব্রিজ এলাকায় এক ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে অবস্থান করছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই সন্ত্রাসী পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাউসপুর সাতকপাট নামক স্থানে একটি পরিত্যাক্ত ভবনে তল্লাশি চালিয়ে দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আলমডাঙ্গা থানার ভ্রারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য ছিল সজিবের। তিনি খুন, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর, ঝিনাইদহ সদর ও আলমডাঙ্গা থানায় মোট ১০টি মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে নতুন করে আরও একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা