সংগৃহীত ছবি
সারাদেশ

ঘরের মেঝেতে পড়ে ছিল যুবকের লাশ   

জেলা প্রতিনিধি: কুমিল্লায় ঘরের মেঝেতে মো.শরীফ (৩০) নামের এক যুবককে হত্যা করে তার লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বুধবার (২৭ মার্চ) সকালে শরীফের ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে। জেলার বরুড়া উপজেলার শালুকিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ ওই এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, শরীফ উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক ছিল। তিনি মাদকসহ কয়েকটি মামলার আসামি। কয়েক দিন আগে একটি মামলায় জামিনে বেরিয়েছেন।

আরও পড়ুন: বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, বুধবার সকালে শরীফের বসতঘরের মেঝেতে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় মরদেহের পাশে একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হয় বাড়ির অদূরে কোথাও তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বৈদ্যুতিক তার গলায় পেঁচিয়ে মরদেহটি শরীফের বসতঘরের মেঝেতে ফেলে দরজা খোলা রেখেই চলে যায় হত্যাকারীরা। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা