ছবি: সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন: মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। এছাড়া ফয়জুর রহমানের আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২) আহত হয়েছে। বর্তমানে তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. এমদাদুল ইসলাম চৌধুরী মাছুম জানান, রাত ৩টার দিকে ঝড়ের সময় তাদের ঘর থেকে ৩০০ হাত দূরে বজ্রপাত হয়। বজ্রপাতের সময় বিদ্যুৎ চলে যায়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সেহরি খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে ভোর ৫টার দিকে বিদ্যুৎ আসার সঙ্গে সঙ্গে তাদের ঘরে আগুন লেগে যায়। এ সময় বাকপ্রতিবন্ধী ফয়জুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে বের হওয়ার জন্য দরজা খুলতে যান। দরজায় বিদ্যুৎ থাকায় একে এক ৫ জনই মারা যান।

তিনি আরও জানান, বজ্রপাতের সঙ্গে সঙ্গে তাদের ঘরের উপরে থাকা পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে টিনে পড়ে। এতে পুরো ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তাদের উদ্ধার করেন। বিকাল ৪ টার দিকে জানাজা শেষে তাদের দাফন করা হবে।

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন বলেন, মরদেহগুলো উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা