ছবি: সংগৃহীত
সারাদেশ

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে মানুষের ঢল

সাভার প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর অদূরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল নেমেছে।

আরও পড়ুন: বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

মঙ্গলবার (২৬ মার্চ) ভোর থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণি-পেশার মানুষ এসে ভিড় করে। এ সময় জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে গোটা জাতি।

এ দিন ভোর ৫ টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের ৫৪ বছর পূর্তির কর্মসূচি শুরু করেন। এ সময় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা রয়েছে

এরপর সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানান। বিউগলে বাজে করুণ সুর। কিছু সময় নিরবে দাঁড়িয়ে থেকে বীর সন্তানদের স্মরণ করার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

সরেজমিনে দেখা যায়, সারিবদ্ধভাবে ফুল নিয়ে অপেক্ষা করেন লাখো জনতা। মুহূর্তেই জনসমুদ্রে পরিণত হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

আরও পড়ুন: ঘোষণার পাঠক ঘোষক হতে পারে না

ফরিদপুর থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাইফুল বলেন, যাদের আত্মত্যাগে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের স্মরণ করতে আজ স্মৃতিসৌধে এসেছি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া বলেন, আমরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি। ৯ মাস যুদ্ধের পরে আমরা বিজয়ী হয়েছি। অনেকেই জীবন দিয়েছিল এ স্বাধীনতার জন্য। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা