শিল্প ও সাহিত্য

লেখক ফরহাদ খান আর নেই

সান নিউজ ডেস্ক: লেখক ও প্রাবন্ধিক ফরহাদ খান মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।

শুক্রবার (১ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ফরহাদ খানের জন্ম ১৯৪৪ সালের ২৩ ডিসেম্বর। পৈতৃক নিবাস কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে বিএ (অনার্স) ও এমএ করেন তিনি। ১৯৭০ সালে কুষ্টিয়ার কুমারখালী কলেজে শিক্ষকতা দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন।

ফরহাদ খান বাংলা একাডেমির সাবেক পরিচালক। তিনি ১৯৭৩ সালে বাংলা একাডেমিতে যোগ দেন। বাংলা একাডেমির ভাষা-সাহিত্য, সংস্কৃতি ও পত্রিকা বিভাগের পরিচালক ছিলেন।

জার্মানির ডয়েচে ভেলে রেডিওর বাংলা বিভাগের সম্পাদক হিসেবে ফরহাদ খান তিন বছর (১৯৮৮-১৯৯১ সাল) ডেপুটেশনে কাজ করেন।

প্রবন্ধ সাহিত্যে সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে ফরহাদ খান ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার ২০১৯’ পান।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা