শিল্প ও সাহিত্য

মধ্যরাতে শূণ্যতা আমার

মিথুন রিবেরু

মধ্যরাতে আমার ঘুম ভেঙ্গে যায়
ঘরের বাইরে শনশন শব্দ হওয়ায়
ভেবেছিলাম তুমি এসেছে আমার ঘরের দরজায়,
অপেক্ষা তোমার কখন ঘরে ঢুকবে তাই।

আমি ঘুম থেকে জেগে উঠে
একপা দুই পা করে এসে গেলাম ঘরের দরজায়
কান পেতে শুনি
যেন তোমার পায়ের শব্দ শোনা যায়।

দরজা খুলে দেখি কেউ নেই, তবুও শব্দ শোনা যায়
যেন তোমারই পায়ের শব্দ। কিন্তু না
ভালো করে তাকিয়ে দেখি সে মধ্য রাতে আমার
ঘুম ভাঙানো মোষলধারে বৃষ্টি, বৃষ্টিরা খেলা করে।

আমার ঘরের দরজায় অনেকদিন হয় তুমি আসো না
আসেনা অন্য কেউ। অথচ আমি প্রত্যাশা করি কেউ আসুক
তুমি আর আসবে না জানি, কেউ-ই যে আসবে না।

তুমি যে আর আসবে না সে তো আগেই আমার জানা
তবুও প্রত্যাশা সে তো মন মানে না, তাই বৃষ্টির শব্দে
তোমার উপস্থিতি কল্পনা করি।

এটাই আমার ভুল, সারাবেলা না পাওয়ার বেদনা,
এটাই মনের হতাশা আর মধ্য রাতের শূন্যতা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা