অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,প্রবাসীর বিরুদ্ধে মামলা। হাতিয়া, নোয়াখালী।
নারী

অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা,প্রবাসীর বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগ এক প্রবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নাম আবু তাহের (৪০)। সে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব চরচেঙ্গা গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে।

মঙ্গলবার (১ মার্চ) সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় এ মামলা দায়ের করেন। হাতিয়া থানায় মামলা নং-১।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভিকটিমের মা-বাবা গত ২১ ফেব্রুয়ারি একটি বিয়ের অনুষ্ঠানে যান। তখন তাদের ঘরে অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে একা ছিলেন । এতে প্রতিবেশী প্রবাসী আবু তাহের ঘরে ঢুকে ওই মেয়েকে প্রথমে কু-প্রস্তাব দিয়ে গায়ে হাত দেন।

আরও পড়ুন:বিমা হয়রানি বন্ধ করতে হবে

একপর্যায়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভুক্তভোগীর শৌর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এলে অভিযুক্ত প্রবাসী পালিয়ে যায়।

আরও পড়ুন: পরীমনির মামলা স্থগিত

ওসি আমির হোসেন আরো বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা