নারী

নগ্ন ছবি দেখিয়ে ধর্ষণ, মরিচের গুড়া মেরে রক্ষা

চট্টগ্রাম ব্যুরো :
ছবি এডিট করে এক কিশোরীর নগ্ন ছবি বানায় জাহাঙ্গীর (২২)। পরে ওই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে। এরপর আরও দুই বার ধর্ষণের চেষ্টা করে জাহাঙ্গীর। দুই বারই মরিচের গুঁড়া মেরে কিশোরী নিজেকে রক্ষা করে।

সবশেষে ধর্ষণের চেষ্টা করলে কিশোরী ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে সিএমপির ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

ওসি বলেন, কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ফলের ব্যবসায়ী এবং মা গার্মেন্টস কর্মী। জাহাঙ্গীর প্রায়ই ভিকটিমকে বিরক্ত করত। কিন্তু ভিকটিম তাকে গুরুত্ব দিত না। একদিন কেউ না থাকার সুযোগে জাহাঙ্গীর কিশোরীর বাসায় চলে আসে। এ সময় ভিকটিম চিৎকারের চেষ্টা করলে জাহাঙ্গীর তাকে কিছু নগ্ন ছবি দেখায়। মূলত ভিকটিমের ছবি এডিট করে জাহাঙ্গীর এই নগ্ন ছবি বানায়। এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে সে।

ওসি জানান, এ ঘটনার পর ভিকটিম তার মোবাইল বন্ধ করে দেয়। লোকলজ্জার ভয়ে ঘটনা কাউকেই বলেনি। কিছুদিন পর আবারও জাহাঙ্গীর আসে। কিন্তু তাকে দরজায় আসতে দেখেই ভিকটিম মরিচের গুঁড়া নিয়ে তার মুখে মেরে দেয় এবং সেদিনের মতো নিজেকে রক্ষা করে। এরপর জাহাঙ্গীর আরও একবার আসে। ভিকটিম একই কায়দায় মরিচের গুঁড়া মেরে আত্নরক্ষা করে। মরিচের গুঁড়ার ভয়ে কাছে ঘেঁষতে না পেরে জাহাঙ্গীর অন্যভাবে কিশোরীকে ঘায়েল করার চেষ্টা করে। শেষে সোমবার ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানালে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর আলম কুমিল্লা জেলার চান্দিনা থানার মহনপুর গ্রামের মো. ওয়াহিদের ছেলে। কিন্তু সে থাকে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায়। তার বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চট্টগ্রামের ডবলমুরিং থানায় মামলা করেছেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা