নারী

হেলেন কেলারের জন্মদিন

আসমাউল মুত্তাকিন:

জন্মের পর থেকে তিনি বাক, শ্রবণ এবং দৃষ্টিপ্রতিবন্ধী। কতটা অসহায়! তার মতো অসহায় কে আছে আর জগত্-সংসারে! সেই অসহায়ত্বকে তিনি করেছেন জয়। হয়ে উঠেছেন সম্মানীয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি আর কেহ নন কালজয়ী মহীয়সী নারী হেলেন কেলার।

২৭ জুন ১৮৮০ সাল। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামা তাসকাম্বিয়া শহর। ছোট এই শহরে এই মহীয়সী নারীর জন্ম।

তার বয়স যখন মাত্র ছ’বছর তখন বাবা-মা তাকে ওয়াশিংটনের পাঠায়। সেখানে বিজ্ঞানী ও টেলিফোন আবিষ্কারক ডাঃ আলেকজান্ডার গ্রাহাম বেলের নিকট যান তিনি। মূলত সেখানে পরামর্শ গ্রহণের জন্য নিয়ে যান তিনি।

কারণ সেই সময় আলেকজান্ডার গ্রাহাম বেল দীর্ঘদিন ধরে বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছিলেন। তিনি হেলেন কেলারকে প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন।

পরীক্ষা-নিরীক্ষা করে এক অদ্ভুত তথ্য দেন বেল। তিনি বলেন ‘হেলেন আর কোন দিন চোখে দেখতে পাবে না এবং কানেও শুনতে পাবে না। তবুও হতাশা হওয়ার কিছু নেই। কারণ হেলেন কেলারের বুদ্ধিমত্তা তীক্ষ। সে জন্য গুরুত্বের সাথে পরিকল্পনা অনুযায়ী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে স্বাভাবিক জীবনের কাছাকাছি একটি সুন্দর জীবন ফিরে পেতে পারে।’

এদিকে পরিবারের উত্কণ্ঠা ও হতাশা বিরাজমান। তবু শুরু হয় হেলেন কেলারের শিক্ষা ও প্রশিক্ষণ। মাত্র ৮ বছর বয়সেই তিনি হাতের আঙ্গুল দিয়ে দাগ কেটে কেটে লেখা, ব্রেইল পদ্ধতিতে লেখাপড়াসহ শব্দ ও বাক্য উচ্চারণ পর্যন্ত শিখে ফেলে। এতে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা অবাক হয়ে যান।

হেলেন আমেরিকার নিউইয়র্কের ‘রাইট হুমাসন’ স্কুলে ভর্তি হন মাত্র ১৪ বছর বয়সে। সেখানে বিশ্ববিখ্যাত লেখক মার্ক টোয়েনের সঙ্গে তার পরিচয় হয়। ১৯০৪ সালে হেলেন র্যাডক্লিফ কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন।

নিজের প্রতিবন্ধকতার কথা উপলব্ধি করেন হেলেন। তিনি বাক-শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নের জন্য গড়ে তোলেন নতুন নতুন স্কুল এবং সমিতি।

হেলেন কিলারের রচিত বইয়ের সংখ্যা প্রায় ১১টি। এছাড়াও বাক-শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধীদের নানা প্রতিকূলতার মধ্যদিয়ে তৈরি করেছেন একটি চলচ্চিত্র। চলচ্চিত্রে তার নিজের ভূমিকায় নিজেই অভিনয় করেছেন।

১৯৫৯ সালে হেলেন কেলার জাতিসংঘ কর্তৃক বিশেষ সম্মানে ভূষিত হন। ১৯৬৮ সালের ১ জুন। ৮৭ বছর বয়সে মহীয়সী নারী হেলেন কিলার পৃথিবীর মায়া ত্যাগ করেন।

তার মৃত্যুর পর এ মহান নারীকে চির অম্লান করে রাখার জন্য ১৯৭৭ সালে গঠন করা হয় ‘আমেরিকান এসোসিয়েশন ফর দি ওভারসিজ ব্লাইন্ড’।

এ মহীয়সী নারীর জীবনে অসম্ভব বলতে কিছু নেই। তিনি দেখিয়ে দিয়েছেন সফলতার পিছনে থাকে কেবল ইচ্ছা শক্তি। প্রতিবন্ধী নারীরা সমাজের বোঝা নয়, চাইলে প্রতিবন্ধী নারীরা সমাজের জন্য অনেক কিছু করতে পারে। পৃথিবী থেকে বিদায় নিলেও হেলেন কেলার আজও পৃথিবীর সমস্ত অন্ধ, বিকলাঙ্গ পঙ্গু মানুষের কাছে এক প্রেরণা আর আত্মবিশ্বাসের প্রতীক। মানব সভ্যতার ইতিহাসে এমন জীবনের দৃাষ্টান্ত খুবই বিরল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা