নারী

করোনা জয় করে ১১৮তম জন্মদিন উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের সবচেয়ে প্রবীণ ও বিশ্বের দ্বিতীয়তম বয়স্ক ব্যক্তি ফ্রান্সের লুসিল র‌্যান্ডন কিছুদিন কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ কাটিয়ে উঠেছেন। এমনকি, চলতি সপ্তাহে তিনি ১১৮তম জন্মদিনটি বেশ জাঁকালো করে উদযাপন করেছেন।

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, সিস্টার আন্দ্রে নামেও পরিচিত লুসিল। এই ফরাসি 'নান' জন্মগ্রহণ করেন ১১ ফেব্রুয়ারি ১৯০৪ সালে। অসুস্থ হওয়ায় স্থানীয় একটি নার্সিংহোমে গত ১৬ জানুয়ারি রক্তপরীক্ষা করানো হয় সিস্টার আন্দ্রের। তিনি কোভিড পজিটিভ হন। তাকে নার্সিংহোমে ভর্তি করানো হয়। ওই সময়েই নার্সদের বলেছিলেন, 'আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার কি কিছু হয়েছে?' কোনও প্রাথমিক উপসর্গ ছিল না সিস্টার আন্দ্রের।

ইউরোপে মহামারির সেই গোঁড়ার দিকে প্রবীণদের নিয়েই ছিল সবচেয়ে বেশি আশঙ্কা। নানাকারণে ইউরোপে তখন প্রবীণরাই বেশি আক্রান্ত হচ্ছিলেন কোভিডে। করোনায় মৃত্যুর নিরিখেও তরুণদের চেয়ে অনেক এগিয়ে ছিলেন প্রবীণরা।

নার্সিংহোমে নিয়মিত খবরের কাগজ পড়তেন, টিভি দেখতেন তিনি। সেখানে থাকতেই সিস্টার আন্দ্রে খবর পেলেন প্রবীণদের জন্য যে হোমে তার সঙ্গে থাকতেন ৮৮ জন তাদের মধ্যে ৮১ জনই কোভিডে সংক্রমিত হয়েছেন। পরে খবর পেলেন তাদের মধ্যে ১০ জনের মৃত্যুও হয়েছে। তবু নিজেকে নিয়ে কোনও হেলদোলই ছিল না সিস্টার আন্দ্রের। বরং নার্সিংহোমের অন্য রোগীর খোঁজখবর নিতেন নার্সদের কাছে। পরিচিতরা কে কেমন আছেন জানতে চাইতেন।

কয়েকদিন আগে ওই নাসিংহোমে পালন করা হল সিস্টার আন্দ্রের ১১৮তম জন্মদিন। সেই সময়ই স্থানীয় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, 'মৃত্যুভয়কে জয় করেছিলেন কীভাবে ?' আন্দ্রে জবাব দেন, 'কোনও দিনই তো মৃত্যুভয় পাইনি। তাই কোভিডে মারা যেতেও ভয় পাইনি। যিশুর নাম জপিনি। ভালই আছি। তবে সব সময় অপেক্ষা করি থাকি কবে ও-পারে যাব। মরণের পারে যাওয়ার জন্য মুখিয়ে থাকি। গেলেই যে দাদা, দাদু, ঠাকুমার সঙ্গে আবার দেখা হয়ে যাবে।'

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা