নারী

করোনার প্রভাবে নারী উদ্যোক্তা সূচকে তলানিতে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : নারী উদ্যোক্তাদের তুলনামূলক অবস্থানে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশ থেকেও পিছিয়ে বিশ্বব্যাপী তলানিতে রয়েছে বাংলাদেশ। “দ্য মাস্টারকার্ড ইনডেক্স অব ওমেন এন্ট্রাপ্রেনিওর্স ২০২০” তালিকায় ৫৮টি দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে পেছনে অর্থাৎ ৫৮তম অবস্থানে রয়েছে। গত বছর এই তালিকায় ৫৭তম অবস্থানে থাকলেও এবার আরও এক ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ।

সোমবার (২৩ নভেম্বর) সিঙ্গাপুর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী ৮৭ শতাংশ নারী উদ্যোক্তা করোনা মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন, খুচরা ব্যবসা সংশ্লিষ্ট উদ্যোক্তারা। শিশুদের প্রতি দায়িত্বশীলতা আগের চেয়ে অনেক বেশি নিতে হচ্ছে নারীদের। এ ধরনের সমস্যা তুলনামূলক নারীদের বেশি ক্ষতিগ্রস্ত করেছে।

টানা চারবার এমন সূচক প্রকাশ করল মাস্টারকার্ড। এবারের সূচকে বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সমস্যা ও সম্ভাবনাগুলো উঠে এসেছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৫টি দেশসহ ৫৮টি দেশের তথ্য নিয়ে সূচকটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী ইসরাইল আগের বছরের তুলনায় ৩ ধাপ এগিয়ে ১ম স্থানে উঠে এসেছে। দ্বিতীয় শীর্ষ তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর পর শীর্ষ দশে রয়েছে সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া ও স্পেন।

ইসরাইল আগামী দুই বছরে নারী উদ্যোক্তা দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক সহায়তা বাড়িয়ে দেশটি এগিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিউজিল্যান্ড গত বছর প্রথম ও দ্বিতীয় স্থানে থাকলেও এবার যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ স্থানে নেমে গেছে।

মূলত উন্নত দেশগুলোর নারী উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি, উচ্চ পর্যায়ে নারীদের উপস্থিতি উদ্যোক্তাদের উৎসাহিত করেছে। সেই সঙ্গে নারীবান্ধব বিনিয়োগ পরিবেশ দেশগুলোকে এগিয়ে রেখেছে। ১০০ স্কোরের ভিত্তিতে তালিকা করা হয়েছে, যেখানে ৫৮ দেশের মধ্যে ৩৪টি দেশের অবস্থান ৬০ থেকে ৭০ স্কোরের মধ্যে। এই স্কোরের মধ্যে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম এবং মালয়েশিয়া রয়েছে।

সবচেয়ে কম স্কোর ৫০ থেকে ৬০-এর মধ্যে রয়েছে ১৩টি দেশ। এই তালিকায় জাপান, ভারতও রয়েছে। সব মিলিয়ে ৫৮টি দেশের মধ্যে এক বছরের ব্যবধানে উন্নতি হয়েছে ১২টি দেশের। পাঁচটি দেশের পাঁচ ধাপ বা তার বেশি অবনতি হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে এক বছরের ব্যবধানে সবচেয়ে বেশি এগিয়েছে চীন, ছয় ধাপ।

সবচেয়ে বেশি অবনতি হয়েছে সিঙ্গাপুরের। দেশটি এবার ১২ ধাপ পিছিয়েছে। ফিলিপাইন পিছিয়েছে ১০ ধাপ, হংকং পিছিয়েছে আট ধাপ এবং ভিয়েতনাম সাত ধাপ। সবমিলিয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে শীর্ষে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, তাইপে, হংকং, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, চীন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, উত্তর কোরিয়া, জাপান, ভারত ও বাংলাদেশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা