ছবি: সংগৃহীত
বাণিজ্য

শেফ মিনিস্টার ২০২৪-এ বিজয়ী ইশরাত জাবিন

নিজস্ব প্রতিবেদক: প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গালা ইভেন্টের মধ্য দিয়ে শেষ হলো ‘ম্যাগী ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪’ প্রতিযোগিতা। ইশরাত জাবিন বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। ট্রফি ও সার্টিফিকেটসহ বিজয়ী পেয়েছেন ১ লাখ টাকার গ্র্যান্ড প্রাইজ মানি।

আরও পড়ুন: প্রিয় শিক্ষকের স্মৃতি রাখতে ব্যতিক্রমী উদ্যোগ

গত মাসে ডিপিএস এসটিএস সিনিয়র স্কুলের ক্যাফেটেরিয়ায় একটি বিশেষ কর্মশালার মাধ্যমে শুরু হয় এ প্রতিযোগিতার। নিজেদের রন্ধনশৈলী প্রদর্শন করার এ সুযোগ রান্নায় পারদর্শী মায়েদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে গত ৯ মার্চ ডিপিএস এসটিএস সিনিয়র ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের টাইটেল-স্পন্সর হিসেবে ছিল ম্যাগী। সারা দেশ থেকে প্রায় ৫০০ জন মা এ আয়োজনে অংশগ্রহণ করেন। এবছর দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার প্রতিযোগিতা।

আরও পড়ুন: ভোলায় ৮৭% শিক্ষাপ্রতিষ্ঠানে নেই মাসিকবান্ধব ব্যবস্থা

মুখরোচক সব খাবারের মধ্য থেকে সেরা রেসিপি খুঁজে বের করার দায়িত্বে ছিলেন রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের এক্সিকিউটিভ শেফ শেখ রশিদ; লো মেরিডিয়ান ঢাকার শেফ জেসুস নিনো; নেসলে বাংলাদেশ পিএলসি’র কনজিউমার এনগেজমেন্ট সার্ভিস ম্যানেজার ফারিয়া ইসলাম; সৃষ্টি’স ফুড ক্রিয়েশন ক্যাটারিংয়ের কর্ণধার ও নামকরা রন্ধনশিল্পী (আরটিভি’র অনুষ্ঠান বেস্ট’স রান্নার স্বাদের উপস্থাপিকা) তাসনিয়া রহমান সৃষ্টি; ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনের (রন্ধনশিল্প বিষয়ক প্রশিক্ষণ) বিভাগীয় প্রধান এবং পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক জাহিদা বেগম; এবং স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক কোচ সিমরা খান।

অংশগ্রহণকারী মায়েদের জন্য এটি একটি স্মরণীয় ইভেন্ট ছিল। মায়েরা নিজেদের মধ্যে কথা বলেন এবং একে অপরের সাথে রান্না বিষয়ক বিভিন্ন টিপস শেয়ার করেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা