ছবি: সংগৃহীত
বাণিজ্য

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা

এস আর শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: ব্যাংকে অস্ত্র ঠেকিয়ে লুটের চেষ্টা, আটক ১

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের পুরান বাজারের পাইকারী আড়তে যৌথ অভিযান চালায় সদর উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জেলার বিভিন্ন হাটবাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে- এমন খবরে অভিযান চালানো হয়।

ঘটনার সত্যতা পাওয়ায় শহরের পুরান বাজারের পাইকারী আড়ত আরিয়ান ভান্ডার-এর মালিক কাজী আতাউরকে ৫ হাজার টাকা ও খুচরা দোকানী জিন্নাত সরদারকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাদিজা আক্তার।

আরও পড়ুন: সাগরে আটকে গেল পর্যটকবাহী জাহাজ

এ সময় বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালানোর কথা জানান কর্মকর্তারা।

অভিযান শেষে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. বাবুল হোসেন জানান, বেশি দামে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে- এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় দোকানীরা মূল্য তালিকা ও পণ্যের রশিদ দেখাতে পারেনি। তাই জরিমানা করা হয়েছে।

এছাড়া বেশি দামে যাতে পেঁয়াজ বিক্রি না করা হয়, এজন্য অন্য দোকানদার ও আড়তদারদের সতর্ক করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত অভিযান চালানোর কথা বলেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা