ছবি: সংগৃহীত
বাণিজ্য
ইসলামী ব্যাংক 

সেলফিন অ্যাপেই সকল ব্যাংকিং

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তির বিকাশের সাথে সামঞ্জস্য রেখে আর্থিক পরিষেবা ব্যবহারে প্রতিনিয়ত বদলে যাচ্ছে গ্রাহকদের চাহিদা। দ্রুত, সহজ এবং নির্ভরযোগ্য সেবাই সবার পছন্দ। ক্রমবর্ধমান চাহিদার ফলে চালু হয়েছে অনেক আর্থিক প্রযুক্তি বা ফিনটেক। উন্নত হয়েছে ব্যাংকগুলির পরিষেবার গুণগত মান।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারকের সাক্ষাৎ

‘ব্যাংকিং এন্ড বিয়ন্ড’-এ স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে প্রযুক্তি ভিত্তিক সকল ব্যাংকিং সমাধান। ২০২০ সালে এ অ্যাপের যাত্রা শুরুর পর ইতোমধ্যে প্রায় ৩৪ লক্ষ গ্রাহক সেলফিন ব্যবহার করছে।

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ৯ লক্ষ ৬১ হাজার গ্রাহক অ্যাকাউন্ট খুলেছেন। এ সংখ্যা ক্রমান্বয়ে বেড়ে চলেছে।

আরও পড়ুন: ঢাকায় ১ মিনিট শব্দহীন কর্মসূচি পালন

সেলফিন অ্যাপ ইলেকট্রনিক কেওয়াইসি পদ্ধতিতে কাজ করে। এর মাধ্যমে ব্যবহারকারী সেলফিনে রেজিস্ট্রেশনসহ নিজেই ব্যাংকের বিভিন্ন ধরনের হিসাব খুলতে পারেন। সেভিংস অ্যাকাউন্ট পরিচালনা, অ্যাকাউন্ট ব্যালেন্স, স্টেটমেন্ট ও লেনদেন সম্পর্কে জানতে পারেন এবং চেক বইয়ের জন্য আবেদন করতে পারেন।

সেলফিন খোলার সাথে সাথে গ্রাহককে একটি ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড দেয়া হয়। এটি ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ব্যবহার করা যায়।

সেলফিন ব্যবহার করে বিভিন্ন ধরনের লেনদেন করা যায়। এর মাধ্যমে যেকোনো ব্যাংকের অ্যাকাউন্ট, কার্ড বা মোবাইল ওয়ালেট যেমন এমক্যাশ, বিকাশ এবং নগদ-এ তাৎক্ষণিক ফান্ড ট্রান্সফার করা যায়। যেকোন ব্যাংকের কার্ড, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ও এমক্যাশ থেকে সেলফিনে টাকা আনা যায়।

আরও পড়ুন: রাজশাহীর সঙ্গে বাস চলাচল বন্ধ

ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা, এটিএম-সিআরএম ও এজেন্ট আউটলেট থেকে ক্যাশ-ইন বা আউট করা যায়। ক্যাশ বাই কোড ব্যবহার করে প্রাপকের কার্ড বা অ্যাকাউন্ট ছাড়াই টাকা পাঠানো যায়, যা এটিএমের মাধ্যমে তোলা যায়। গ্রাহক নিজেই গোপন পিন দিয়ে বা ভিসা ডাইরেক্ট চ্যানেলে পেতে পারেন বিদেশী রেমিট্যান্স।

ইসলামী ব্যাংকের ডিজিটাল ওয়ালেট সেবা হিসেবে সেলফিন ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সেলফিনের মাধ্যমে ঘরে বসেই সব ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়।

আরও পড়ুন: ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ

সেলফিন টু সেলফিন মানি রিকোয়েস্ট, সেলফিন টু এমক্যাশ/ এমক্যাশ টু সেলফিন ফান্ড অ্যাড এবং ফান্ড ট্রান্সফার সুবিধা ও ইন্সট্যান্ট ব্যাংক স্টেটমেন্টসহ নানাবিধ সুযোগ গ্রহণ করতে পারবেন।

সেলফিনের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ই-কমার্স পেমেন্ট (কিউ আর কোড/ অনলাইন গেটওয়ে), মোবাইল রিচার্জ, টিকিট কেনা ও স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান।

এর মাধ্যমে ঘরে বসেই বিদ্যুৎ, পানি ও গ্যাস ইত্যাদি ইউটিলিটি সার্ভিসের বিল (ডিপিডিসি, ডেসকো, ঢাকা ওয়াসা, নেসকো, পল্লী বিদ্যুৎ প্রিপেইড, তিতাস ও জালালাবাদ) স্বাচ্ছন্দ্যে পরিশোধ করা যায়।

আরও পড়ুন: সংলাপে কোনো আইনি বাধা নেই

খিদমাহ ক্রেডিট কার্ডের বিলও পরিশোধ করা যায় এর মাধ্যমে। সেলফিনে এ-চালানের মাধ্যমে পাসপোর্ট ফি, ভ্যাট, ট্যাক্স সারচার্জসহ ১৯৬ ধরনের সরকারি ফি পরিশোধ করা যায়। দেয়া যায় ইন্ডিয়ান ভিসার প্রসেসিং ফি। এছাড়া যেকোন অসম্পন্ন লেনদেনের জন্য সেলফিনেই রয়েছে কমপ্লেইনের ব্যবস্থা।

দ্রুতগতির ফিনটেক কোম্পানিগুলির সাথে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যাংকগুলোর প্রযুক্তি সেবার উন্নয়নের কোন বিকল্প নেই। ব্যাংকিং খাতে বদলে যাচ্ছে সেবার ধরন। বদলে যাচ্ছে ভোক্তাদের পছন্দ এবং প্রত্যাশাও। গ্রাহকরা নগদ টাকা ছাড়াই লেনদেন পছন্দ করেন।

আরও পড়ুন: আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি

সেলফিনের মত ডিজিটাল ব্যাংকিংয়ের ফলে কমে আসছে সনাতনী পদ্ধতির ব্যাংকিং সেবার চাহিদা। সেলফিন ইতিমধ্যেই ব্যবহারকারীদের জন্য একটি নতুন মাইল ফলক তৈরি করেছে।

স্মার্ট বাংলাদেশ গড়তে ডিজিটাল বা স্মার্ট লেনদেনের কোনো বিকল্প নেই। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ ক্যাশলেস সোসাইটি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা