ছবি-সংগৃহীত
বাণিজ্য

আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি

নিজস্ব প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যদি দাম আরও বাড়ে, সে ক্ষেত্রে কৃষিমন্ত্রীর সাথে আলোচনা করে প্রয়োজনে আমদানির উদ্যোগ নেবো।

আরও পড়ুন: সংলাপে কোনো আইনি বাধা নেই

রোববার (১৫ অক্টোবর) রাজধানীর ধানমন্ডিতে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, চলতি সপ্তাহে আমদানি করা ডিম দেশে আসবে। ডিমের বাজার স্থিতিশীল রাখার জন্য ১৫ কোটি ডিম আমদানির ১৫ প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে।

এরমধ্যে ৭ টি প্রতিষ্ঠান এলসি খুলেছে। আশা রাখছি, চলতি সপ্তাহে ডিমের প্রথম চালান দেশে আসবে।

আরও পড়ুন: টানা ৪ দিন বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ

তিনি আরও বলেন, আমদানি করা ডিমের প্রত্যেকটি চালানের জন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। একটি হলো রফতানি কারক দেশের সরকার কর্তৃক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ দাখিল করতে হবে।

এ সনদ পেতে আমদানিকারকদের কিছুটা সময় লাগায় ডিম আসতে দেরি হচ্ছে বলে জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা এখনও আলু আমদানির সিদ্ধান্ত নেইনি দেশে আলুর পর্যাপ্ত মজুত রয়েছে।

আরও পড়ুন: ভারতে ইলিশ রফতানি বন্ধ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা