ছবি-সংগৃহীত
বাণিজ্য

পেঁয়াজের দাম কমেছে 

জেলা প্রতিনিধি : তিন দিনের ব্যবধানে দিনাজপুরে হিলিতে প্রতি কেজি পেঁয়াজে ৬-৭ টাকা পর্যন্ত কমেছে। ফলে পেঁয়াজ নিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে ভোক্তাদের মধ্যে।

আরও পড়ুন: বেড়েছে পেঁয়াজ-মুরগির দাম

গত ৩দিন আগেও বিক্রি হয়েছিল ৬০-৬২ টাকা দরে। ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে যা আগে বিক্রি হয়েছিল ৫৪-৫৬ টাকা দরে।

বুধবার (১১ অক্টোবর) এক ব্যবসায়ীরা বলেন, ক্রেতা সংকট এবং পেঁয়াজ আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম।

শরিফুল ইসলাম নামে একজন পেঁয়াজ পাইকার জানান, আমি বগুড়া থেকে পেঁয়াজ পাইকারি কিনতে আসছি। সপ্তাহে ৩-৪দিন হিলি স্থলবন্দর থেকে পেঁয়াজ পাইকারি কিনে বগুড়াতে বিক্রি করে থাকি।

আরও পড়ুন: সয়াবিন তেল কিনবে সরকার

গত সপ্তাহের থেকে এ সপ্তাহে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। যার জন্য ব্যবসা করে কিছুটা স্বস্তি পাচ্ছি। দাম কমার কারনে ১০ মেট্রিকটন পেঁয়াজ কিনছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন বলেছেন, দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখার জন্য হিলি স্থলবন্দরের আমদানিকারকরা সব সময় ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকে।

বর্তমানে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে। আগে ২০-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ৪০-৫০ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে, দাম অনেকটাই কমেছে। আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম অনেকটাই স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন: স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল পরিদর্শন

হিলি কাস্টমসের তথ্য সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার ভারতীয় ৪০ ট্রাকে ১১৮২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা