সংগৃহীত
বাণিজ্য

বাড়ল ডিমের দাম

নিজস্ব প্রতিবেদন: রাজধানী ঢাকায় ২ দিন আগেও ফার্মের মুরগির ডিম ১৫০ টাকা ডজন বিক্রি হয়েছে। এখন ডজনপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। বাজারে প্রতি ডজন ডিম এখন ১৫৫ টাকা ও পাড়া-মহল্লার কিংবা অলিগলির দোকানে তা ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ৯ দিনে ভারতে গেল ৬০০ মেট্রিক টন ইলিশ

পাইকারি ডিম ব্যবসায়ীরা বলছে, গত কয়েক দিনের বৃষ্টির কারণে ডিমের সরবরাহ কমে গেছে। এছাড়াও বৃষ্টি হলে বাজারে ডিমের চাহিদাও বাড়ে। দামও তাই বেড়ে গেছে।

অন্যদিকে আড়তের ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে কয়েক দিন আড়তে আমদানি অনেক কম ছিল। এতে প্রতি ১০০ ডিমের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এখন আবহাওয়ায় স্বাভাবিক হচ্ছে, দুই-একদিনের মধ্যে দাম কমে যাবে।

আরও পড়ুন: বেড়েছে পেঁয়াজ-মুরগির দাম

এদিকে ৩ সপ্তাহ আগে সরকার খুচরাপর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা বেঁধে দিয়েছিল। এরপরও দাম নিয়ন্ত্রণে না এলে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়। ঐ সময় কিছুটা দাম কমতে শুরু করেছিল। তবে এখন টানা ৩ দিন বৃষ্টির পর ঢাকায় নতুন করে ডিমের দাম বেড়েছে।

বর্তমান হিসেবে ডিমের দাম সাড়ে ১৩ টাকার কাছাকাছি চলে গেছে। এতে এক ডজন ডিম সাধারণ মানুষদের নির্ধারিত দামের থেকে বাড়তি গুনতে হচ্ছে ১৬ টাকা। নিত্যদিনের খাদ্যতালিকার অন্যতম অনুষঙ্গ ডিমের দাম বাড়ায় অসন্তোষও জানিয়েছেন ক্রেতারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা