বাণিজ্য

নির্ধারিত দাম কার্যকরের চেষ্টা চলছে

নিজস্ব প্রতিবেদক : বেধে দেওয়া তিন পণ্যের দামে লক্ষ্য পূরণ হয়নি। তবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আরও পড়ুন : আমাকে সুষ্ঠু নির্বাচন শেখাতে হবে না

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর রাধাবল্লভ এলাকায় নিজ বাসায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানি বেড়েছে ফলে আমদানি ব্যয়ও বেড়েছে। সমস্যার কিছু নাই। রপ্তানি আয় ১০ শতাংশ বেড়েছে। তবে গতমাসে রেমিট্যান্স কম এসেছে। ফলে একটু সমস্যা হয়েছে। এটা কাটিয়ে উঠবে। অন্য সবকিছু স্বাভাবিক আছে।

আরও পড়ুন : সিকিমে বন্যায় নিহত বেড়ে ৪০

তিনি আরও বলেন, ভারত যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করেছে তার পেছনে যে যুক্তি দেখিয়েছে তা হলো, আমরা ভর্তুকি দিয়ে পাটজাত পণ্য রপ্তানি করে তাদের বাজার নষ্ট করছি। ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ প্রত্যাহারে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি। চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ, আলু ও ডিম এই তিনটি পণ্যের দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা