ছবি: সংগৃহীত
বাণিজ্য

বিক্রি হচ্ছে না সরকার নির্ধারিত দামে

নিজস্ব প্রতিবেদক: বাজারে অস্থিরতা কমাতে ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে দাম নির্ধারণের পর বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। নতুন দামের নির্দেশনা পেলেও তা মানছেন না ব্যবসায়ীরা।

আরও পড়ুন: চলছে ৩ পণ্যের উপর মনিটরিং

সরকার নির্ধারিত দাম অনুযায়ী, প্রতি পিস ডিমের দাম ১২ টাকা, আলুর কেজি ৩৫-৩৬ টাকা এবং পেঁয়াজের দাম ৬৪-৬৫ টাকা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ এলাকার একাধিক বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে। ব্যবসায়ীরা বলেন, সরকারের নির্ধারণ করা মূল্যে আমরা কিনেও আনতে পারিনি। তাহলে ঐ দামে বিক্রি করবো কীভাবে?

সরেজমিনে কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, যথারীতি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ টাকায়, যেখানে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নির্ধারণ করা হয়েছে ৩৫-৩৬ টাকা করে।

আরও পড়ুন: মূল্যস্ফীতির জন্য দায়ী মুরগি ও ডিম

ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা এবং দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা করে, যেখানে দাম নির্ধারণ করা হয়েছে ৬৪-৬৫ টাকা। এছাড়া ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫৫ টাকা করে, যেখানে সরকারি নির্ধারিত দাম ৪৮ টাকা।

আলুর দাম প্রসঙ্গে ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, আলু বর্তমানে ৪২-৪৫ টাকা পাইকারি দরেই কিনে আনতে হয়েছে। ৪৪-৪৫ টাকার নিচে কিনা কঠিন, তাহলে সরকার নির্ধারিত ৩৫ টাকা করে বিক্রি করবো কী করে? আমরা কি লস দিয়ে বিক্রি করবো? আমরা যদি কমে কিনতে পারি, তাহলে অবশ্যই কমে বিক্রি করবো।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের তালিকা এখনো আমাদের কাছে আসেনি। আমরা যদি ঐ দামে কিনতে পারি, তাহলে তো বেশি দামে বিক্রি করার কোনো মানে হয় না। দাম কম থাকলে বরং বিক্রি আরও বেশি হয়।

আরও পড়ুন: বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস

অন্যান্য দ্রব্যের দাম প্রসঙ্গে ব্যবসায়ী কামাল জানান, আজকে বাজারে বেগুন এক কেজি ১০০ টাকা, করল্লার কেজি ৬০, পটল ৪০, ঢেঁড়স ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।

এছাড়া শসা কেজি ৫০ টাকা, ফুলকপি পিস ৩০ টাকা, বাঁধাকপি পিস ৩০ টাকা। বাজারের দাম মোটামুটি স্বাভাবিকই বলা যায়। তবে শুধুমাত্র বেগুনের দাম বেড়েছে। ৬০-৭০ টাকা ছিল, সেটি এখন ১০০ টাকা বিক্রি করতে হচ্ছে।

সরকার নির্ধারিত দাম অবগত কিনা- এ প্রসঙ্গে ব্যবসায়ী মনির খান বলেন, বিষয়টি নিয়ে অবশ্যই অবগত। কিন্তু সরকার নির্ধারিত এ দাম আমাদের কাছে আসতে অন্তত এক সপ্তাহ সময় লাগবে।

আরও পড়ুন: আলুর মজুদ বেশি, তবুও চড়া দাম

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত পেঁয়াজের যে দাম, সে দামে আমরা আজকে কিনেও আনতে পারিনি। তাহলে কীভাবে সেই দামে বিক্রি করবো?

আলুর যে সিন্ডিকেট, ভোক্তা পর্যায়ে আসার আগেই দামের ৫ টি স্তর রয়েছে। ৩০ টাকার আলু যদি এই পাঁচটি স্তরে ২ টাকা করেও লাভ করা হয়, তারপরও ১০ টাকা বেশি দামে আমাদের বিক্রি করতে হবে।

দাম বাড়লে খুচরা বাজারে সাথে সাথে দাম বেড়ে যায়- এ প্রসঙ্গে এই ব্যবসায়ী বলেন, আমাদের খুচরা বাজারে যে কোনো পণ্যের দাম আড়তের সাথে মিলিয়ে বিক্রি করতে হয়। আড়ত যদি রাতারাতি দাম কমিয়ে দেয়, তাহলে আমরাও কমে বিক্রি করতে পারি। আবার যদি রাতারাতি দাম বাড়িয়ে দেয়, তাহলে আমাদেরও বেশি দামেই বিক্রি করতে হবে। দামটা আসলে সরাসরি আড়তের সাথে সংযুক্ত।

আরও পড়ুন: ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ

এক ডিম ব্যবসায়ী বলেন, প্রতি ডজন ডিম বিক্রি করছি ১৫৫ টাকায়, হালি প্রতি বিক্রি হচ্ছে ৫৫ টাকা করে। সরকারের নতুন দাম নির্ধারণ বিষয়ে কিছুই জানি না। আমরা যদি কম দামে কিনে আনতে পারি, তাহলে কম দামে বিক্রি করতে আমাদের কোনো আপত্তি নেই।

তিনি আরও বলেন, খুচরা বাজারে তদারকি করার আগে পাইকারি বাজার এবং আড়তগুলোতে কোন দামে বিক্রি হচ্ছে, সেটি আপনাদের দেখা উচিত। শুনেছি সরকার আলু পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে। বাজারে এসে তার কোনো প্রতিফলন দেখছি না। যেখানে আলু বিক্রি করতে বলা হয়েছে ৩৫ টাকা করে, সেখানে আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি।

আরও পড়ুন: পণ্য নিয়ে মোংলায় লাইবেরিয়ান জাহাজ

এখনো দামের এতটুকু পার্থক্য ভাবাই যায় না। আজকে যদি দাম না কমিয়ে উল্টো বাড়ানো হতো, তাহলে ঘোষণার সাথে সাথেই বাড়তি দামে বিক্রি শুরু হয়ে যেতো। বর্তমানে ব্যবসায়ীদের চরিত্রটাই এমন হয়ে গেছে।

বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই জানিয়ে এই ডিম বিক্রেতা বলেন, কেউ কারো নির্দেশনা মানে না। যে যেভাবে পারছে দাম বাড়াচ্ছে আর বিক্রি করছে। মানুষ তাদের কাছে অনেকটাই জিম্মি বলেও জানান তিনি।

বাজার করতে আসা ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, দেশের অর্থনীতির অবস্থা ভালো না। মানুষের আয় কমে গেছে। অসংখ্য মানুষ বেকার হয়ে ঘুরছে। এ অবস্থায় বাজার যদি এমন উর্ধ্বমুখী হয়, তাহলে আমরা বাজার করবো কী করে? আমাদের সংসার কী করে চলবে?

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা