ছবি: সংগৃহীত
বাণিজ্য

মাছ ও ডিমের বাজার চড়া 

নিজস্ব প্রতিবেদক: বাজারে মাছের দাম বাড়ার পাশাপাশি ডিমের দামও রয়েছে ঊর্ধ্বমুখী। ফলে সাধারণ মানুষের আমিষের চাহিদার অন্যতম উৎস মাছ ও ডিমের দামে স্বস্তি নেই। অতিরিক্ত দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

আরও পড়ুন: কমতে পারে তাপমাত্রা

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মোহাম্মদপুর টাউন হল বাজারে গিয়ে সরেজমিনে দেখা যায়, পাঙ্গাস ছাড়া অন্যান্য মাছের দাম বেশি।

এ সময় বাজারে দেশি রুই বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে। এছাড়া চাষের রুই ৩৫০ টাকা, ইলিশ প্রতি কেজি ১৮০০ টাকা, ট্যাংরা ১২০০ টাকা, বোয়াল ১৩০০ টাকা, দেশি শিং ১০০০ টাকা, চাষের শিং ৪০০ থেকে ৫০০ টাকা, কাচকি ৭০০ টাকা, পাবদা ৬০০ টাকা, বাইলা ১০০০ টাকা, রূপচাঁদা ১১০০ টাকা এবং মলা মাছ ৬০০ টাকায় কেজি দরে বিক্রি হচ্ছে। গরিবের মাছ পাঙ্গাসও কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকায়।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ১ শিক্ষার্থীর মৃত্যু

দাম বেশি থাকার বিষয়ে বিক্রেতা খলিল মিয়া জানান, এখানে বেশিরভাগই মাছ ভালো মানের ও দেশী জাতের। তাই দামটা বেশি। যে আড়ত থেকে মাছ আনা হয়, সেখানে দাম বেশি। তাছাড়া আগের চেয়ে সাপ্লাই কিছুটা কমেছে। তবে আমাদের এখানে বেশিরভাগ মাছই ভালো মানের ও দেশি জাতের।

এদিকে অতিরিক্ত দামে মাছ কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা।

আরও পড়ুন: ঢাবির সমাবর্তনের স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

লালমাটিয়া এলাকার বাসিন্দা জাকির হোসেন বলেন, মাছের দাম দেখে ভড়কে গিয়েছি। এই দামে মাছ কিনলে তো বাকি মাস চলতে পারব না।

এ সময় ক্রেতা সৈয়দ তারিকুল ইসলাম জানান, এসেছিলাম একটু বেশি করে মাছ কিনতে। তবে যে দাম, হয়তো বাজেটের অর্ধেক কিনতে হবে।

মাছের পাশাপাশি ডিমের দামও বাড়তির দিকে রয়েছে। আজ বাজারে ফার্মের ডিম ডজন প্রতি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি ডিম ১৮০ টাকা, হাঁসের ডিম বিক্রি হচ্ছে প্রতি ডজন ২১০ টাকায়।

আরও পড়ুন: নতুন স্যাটেলাইট চুক্তি সই হচ্ছে

এ দিন মাংসের বাজারে দেখা যায়, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে। পাকিস্তানি মুরগি ৩১০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। এছাড়া গরুর মাংস ৮০০ টাকা ও খাসির মাংস ৯৫০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস বিক্রেতা আবদুল্লাহ জানান, মাংসের দাম আগের মতোই আছে। অন্যান্য দিন কম বিক্রি হলেও শুক্রবারে একটু বেশি বিক্রি হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা