সংগৃহীত
বাণিজ্য

ঋণের ১০০ মিলিয়ন ডলার ফেরত দিল শ্রীলংকা 

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শ্রীলংকাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে আরও ১০০ মিলিয়ন ডলার ফেরত পেয়েছে। এই নিয়ে মোট ১৫০ মিলিয়ন ডলারের মতো ফেরত পেল বাংলাদেশ।

আরও পড়ুন: বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুদ হিসেবে পেয়েছে আরও ২৮ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, দেশটিকে ২০২১ সালে ৪ কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। ১ বছর মেয়াদি ঋণের মেয়াদ গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে।

আরও পড়ুন: ভ্যাট আদায়ে ২২% প্রবৃদ্ধি

এর পর ৩ মাস করে কয়েক দফায় সময় বাড়ানো হয়। ঋণের বিপরীতে বাংলাদেশ লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ দেড় শতাংশ সুদ পেয়েছে।

মুদ্রাবিনিময় চুক্তি অনুযায়ী, ২০২১ সালের ১৯ আগস্ট শ্রীলংকাকে ১ম ধাপে ৫০ মিলিয়ন ডলার, ৩০ আগস্ট ২য় ধাপে ১০০ মিলিয়ন ডলার ও ২০২১ সালের সেপ্টেম্বরে ৩য় ধাপে ৫০ মিলিয়ন ডলার ঋণ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা