সংগৃহীত
বাণিজ্য

ভ্যাট আদায়ে ২২% প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ চলতি অর্থবছরের জুলাই মাসের রাজস্বের হিসাবে সর্বাধিত ২২% প্রবৃদ্ধি অর্জন করেছে। জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট এসেছে সিগারেট খাত থেকে।

আরও পড়ুন: সিন্ডিকেট আছে, ভাঙবো বলিনি

বুধবার (৩০ আগস্ট) এনবিআরের ভ্যাট বিভাগ ভ্যাট অর্জনের তথ্য জানিয়েছে।

এনবিআরের ভ্যাট, কাস্টমস ও আয়কর এই ৩ বিভাগ মিলিয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৫.৩৮%। আর এনবিআরের ৩ অনুবিভাগের মধ্যে কাস্টমস অনুবিভাগ প্রবৃদ্ধি ১৩.৭০% এবং আয়করে ৯.৬৫% অর্জন করেছে।

চলতি জুলাই মাসে পরিসংখ্যান বিভাগের তথ্যানুযায়ী অর্থ-বছরের ভ্যাট আদায় হয়েছে ৭ হাজার ৬৫৪ কোটি টাকা। যা কি না ২০২২-২৩ অর্থ বছরের জুলাইতে আদায় ছিল ৬ হাজার ২৯৯ কোটি টাকা। ভ্যাট বেশি আদায় হয়েছে মোট ১ হাজার ৩৫৫ কোটি টাকা।

আরও পড়ুন: সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা করুন

ভ্যাট বাস্তবায়ন ও আইটি বিভাগের সদস্য ড. মইনুল খান চলতি বছরের জুলাই মাসের ভ্যাট সংগ্রহের এ উঁচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে আশা করেছেন।

জুলাই মাসে এলটিইউ ভ্যাট কমিশনারেট ভ্যাট আদায়ে শীর্ষে রয়েছে। এলটিইউর মোট ভ্যাট আদায় ৩ হাজার ৫৬১ কোটি টাকা। আগের তুলনায় যা ৮৬০ কোটি টাকা বেশি। এই কমিশনারেটের প্রবৃদ্ধি হয়েছে ৩১.৮৬ %। যা সাম্প্রতিক সময়ের ভ্যাট আহরণের রেকর্ড।

কুমিল্লা, সিলেট, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা পূর্ব, ঢাকা দক্ষিণ, রংপুর ও যশোর কমিশনারেট চলতি অর্থবছরের জুলাই মাসে তুলনামূলক ভালো করেছে। এদের সবার প্রবৃদ্ধি ডাবল ডিজিটের।

আরও পড়ুন: ডাব ব্যবসায়ীদের লাগবে ট্রেড লাইসেন্স

সিগারেট খাত থেকে জুলাই মাসে সবচেয়ে বেশি ভ্যাট আহরণ হয়েছে। এই খাতে মোট আদায় ১ হাজার ২১১ কোটি টাকা, যা আগের তুলনায় ২৫.৯২% বেশি। অন্য বড় খাত হচ্ছে মোবাইল অপারেটর, পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম পণ্য, সিরামিক টাইলস, বাণিজ্যিক ফ্লোর স্পেস ও প্রকিউরমেন্ট সেবা।

এছাড়াও মিষ্টির দোকানের ভ্যাট আদায়ও বেড়েছে ২৮%। চলতি অর্থবছরের বাজেটে মিষ্টি খাতে ভ্যাট ১৫ থেকে ৭.৫ % এ হ্রাস করা হয়। তা সত্ত্বেও এ খাতে ভ্যাট আদায় কমেনি, বরং বেড়েছে। এনবিআর মনে করছেন মাঠ পর্যায়ের ভ্যাট কর্মকর্তাদের তৎপরতা ও তদারকি অনেক বেড়েছে বলে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা