ছবি : সংগৃহিত
বাণিজ্য
ইসলামী ব্যাংক

রেমিট্যান্স পাঠালে পাবেন ৪৩টি ওয়াশিং মেশিন

সান নিউজ ডেস্ক: ইনস্ট্যান্ট ক্যাশ এফজেডই’র মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এ ক্যাশ রেমিট্যান্স প্রেরকদের মধ্যে ডিজিটাল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং ডে-তে একটি করে মোট ৪৩টি ওয়াশিং মেশিন উপহার দেওয়া হবে। এ অফার চলবে ২০ আগস্ট থেকে ১৯ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

আরও পড়ুন: ডিমের দাম কমলো

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক-ইনস্ট্যান্ট ক্যাশ রেমিট্যান্স উৎসবের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এ ছাড়াও এ ক্যাম্পেইনে ৩ সদস্যের একটি পরিবার ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিটসহ ২ রাত হোটেলে অবকাশ যাপনের মেগা পুরষ্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন ইনস্ট্যান্ট ক্যাশ এফজেডই-এর চিফ বিজনেস অফিসার অঞ্জলি মেনন।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতাহ উদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন এবং ইনস্ট্যান্ট ক্যাশ এফজেডই’র কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ফরিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং ইনস্ট্যান্ট ক্যাশ বাংলাদেশ অফিসের ফারহানা ইসলাম খান।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইহসানুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের ঊধ্বর্তন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জ ও রেমিট্যান্স কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে রেমিট্যান্স আহরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশে অর্জিত রেমিট্যান্সের এক-তৃতীয়াংশ ইসলামী ব্যাংকের মাধ্যমে আহরিত হয়।

সারাবিশ্বে রেমিট্যান্স আহরণে বাংলাদেশের অবস্থান ৭ম। দেশের প্রায় ১৫ মিলিয়ন মানুষ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করে এ রেমিট্যান্স সংগ্রহ করছে। ইসলামী ব্যাংকের সাথে বিশ্বের বিভিন্ন দেশে ১৫২ টি রেমিট্যান্স সেবাদানকারী প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার সর্বজনীন পেনশন উদ্বোধন

প্রবাসীগণ এসব প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প ব্যয়ে, দ্রুত ও নিরাপদে তাদের কষ্টার্জিত অর্থ প্রেরণ করতে পারেন। এছাড়া দ্রুত রেমিট্যান্স সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন এক্সচেঞ্জ হাউজের সাথে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) স্থাপন করা হয়েছে।

ব্যাংকের একদল দক্ষ ও প্রশিক্ষিত জনবল ২৪ ঘন্টা নিরলস কাজ করছেন। সারা দেশে ব্যাংকের ৩৯৪টি শাখা ও ২৩৬টি উপশাখা, ২৬৯৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ও ৬ হাজার সিআরএম/এটিএম বুথের মাধ্যমে সুবিধাভোগীদের জন্য রেমিট্যান্স গ্রহণকে সহজতর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা