ছবি: সংগৃহীত
বাণিজ্য

ডিমের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ডিমের দাম কিছুটা কমেছে। গত কয়েকেদিন বিভিন্ন ডিমের আড়ত ও দোকানে অভিযানের ফলে দাম কমে আসছে বলে মনে করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও পড়ুন: আজ সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন

তবে ব্যবসায়ীদের দাবি, সরবরাহ বাড়ার কারণে দাম কমছে।

বুধবার (১৬ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ডিমের দাম হালিতে ৫ টাকা এবং ডজনে ১৫ টাকা পর্যন্ত কমেছে। প্রতি হালি ডিম ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

এখন ফার্মের মুরগির ডিম ডজন প্রতি ১৫৫-১৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা ২ দিন আগেও ১৮০ টাকা পর্যন্ত উঠেছিল।

আরও পড়ুন: ৪৩ তম বিসিএস, আগামী সপ্তাহে ফল প্রকাশ

এছাড়া পাড়া-মহল্লার দোকানে প্রতি পিস ডিম যেখানে ১৫ টাকা পর্যন্ত ছিল, আজ তা ১৩ টাকা ৭৫ পয়সায় দাঁড়িয়েছে।

এর আগে হঠাৎ করেই ডিমের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান, কারওয়ান বাজার, কাপ্তান বাজার ও মিরপুর এলাকাসহ ৬ টি টিম রাজধানীতে কাজ করছে।

আরও পড়ুন: গুজব ছড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা

সকালে রাজধানীর তেজগাঁওয়ে মূল্য তালিকা না থাকার অভিযোগে এক আড়তে ২০০০ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন তিনি।

ভোক্তা অধিদপ্তরের দাবি, অভিযানের ফলে ডিমের দাম আরও কমবে।

গত ২ সপ্তাহ ধরেই টাল-মাটাল ডিমের বাজার। একটি ডিম কিনতে খরচ করতে হয় ১৫ টাকা, যা ডিমের দামে রেকর্ড।

প্রান্তিক খামারিরা জানান, বাজারের তুলনায় প্রতি পিস ডিমে ২ টাকা কম পান তারা। ডিম বিক্রি পুরোটাই নিয়ন্ত্রিত।

আরও পড়ুন: সিরিজ বোমা হামলার ১৮ বছর পূর্তি

তারা আরও বলেন, দেশের বিভিন্ন পোল্ট্রি ডিলার অ্যাসোসিয়েশন ও সমিতির মাধ্যমে ডিমের দাম কত হবে, তা নির্ধারণ করা হয়। তাদের নির্ধারিত দামের বাইরে বিক্রির সুযোগ নেই।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, দাম না কমলে প্রয়োজনে বিদেশ থেকে ডিম আমদানি করা হবে।

এদিকে আমদানির হুমকি দেওয়ার পরদিন থেকেই পাইকারি বাজারে দাম কমতে শুরু করেছে। যার সুফল এখন খুচরা বাজারেও মিলছে।

আরও পড়ুন: পাকিস্তানে গির্জা ভাঙচুর, আটক ১০০

প্রসঙ্গত, দেশে হঠাৎ করে ডিমের দাম বেড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি প্রায় ৩০ টাকা বেড়েছিল।

গত বছরের আগস্ট মাসেও এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ২০-২৫ টাকা বেড়েছিল। পরে বর্ষা শেষে দাম হয় ১৪০-১৪৫ টাকা। তবে ১ ডজন ডিমের দাম ১৭০-১৮০ টাকা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আরও পড়ুন: চিকিৎসককে হুমকিদাতা নারী গ্রেফতার

এ বিষয়ে রামপুরা বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, এখন যা দাম আছে, তার চেয়ে আরেকটু কমলে সবার জন্য ভালো হতো। কয়েকদিন পর দাম আরও কমবে।

এছাড়া বাজারে ডিমের সরবরাহ বাড়ায় দাম কমছে বলেও মনে করেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা