ছবি : সংগৃহিত
বাণিজ্য
ইসলামী ব্যাংক হাসপাতাল

মিরপুরে কার্ডিয়াক সেন্টার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার (১৪ জুন) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুল্লাহ আল-রাজি প্রধান অতিথি হিসেবে হাসপাতালের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) প্রতিনিধি ও ব্যাংকের পরিচালক ড. আরিফ সুলেমান।

আরও পড়ুন: তেল ও চিনি কিনবে সরকার

ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহীদুল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ সালেহ জহুর, সদস্য মোঃ কামরুল হাসান, ড. মোঃ ফসিউল আলম, ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, ইসলামী ব্যাংকের পরিচালক মোঃ জয়নাল আবেদীন, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ব্যাংক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী।

এছাড়াও বিশেষজ্ঞ কনসালটেন্ট, ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশন-এর উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মাদারীপুরের ‘রাজা বাবু’র ওজন ৪০ মণ

হাসপাতালটি ২৪ ঘন্টা কার্ডিয়াক ইমার্জেন্সিসহ সব আধুনিক সুবিধা দিয়ে সজ্জিত। এখানে বাংলাদেশের সর্বপ্রথম কিউএফআর সুবিধা সম্বলিত অত্যাধুনিক দুইটি ক্যাথ ল্যাব রয়েছে।

হাসপাতালটিতে আরো আছে এমআইসিএস সার্জারি সম্বলিত দুইটি আধুনিক কার্ডিয়াক অপারেশন থিয়েটার। থ্রি টেসলা কার্ডিয়াক এমআরআই, সিটি স্ক্যানসহ অত্যাধুনিক সুবিধা সম্বলিত সিসিইউ, আইসিইউ, সিআইসিইউ, জিএইচডিইউ এবং সিএইচডিইউ।

আরও পড়ুন: রফতানি সম্প্রসারণে সম্ভাবনা রয়েছে

এখানে ডায়ালাইসিস এবং গ্যাস্ট্রো এন্টারোলজির সেবাসহ ল্যাবরেটরি এবং ইমেজিং এর পূর্ণাঙ্গ সুবিধা রয়েছে। হাসপাতালটিতে বর্তমানে বহিঃ বিভাগ চালু রয়েছে এবং খুব শীঘ্রই সব ধরনের জনসাধারণের জন্য স্বল্প খরচে উন্নত সেবা প্রদানের প্রত্যয়ে রোগী ভর্তি কার্যক্রম চালু হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা