ছবি: সংগৃহীত
বাণিজ্য

কমেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক : বিগত কয়েক মাসের তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। বর্তমানে সবজি প্রতি কেজির সর্বনিম্ন দাম পৌঁছেছে ৪০-৫০ টাকায়। তবে কিছু সবজির মৌসুম না হওয়ায় সেগুলো এখনো ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন : মেঘনায় পণ্যবাহী ট্রলার ডুবি

শুক্রবার (৯ জুন) ঢাকার বিভিন্ন বাজারে দেখা গেছে, বাজারে করলা প্রতি কেজি ৭০ টাকা, শসা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৫০ টাকা, কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, ঝিঙা ৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা, গাজর ৮০ টাকা, চাল কুমড়া ও জালি প্রতি পিস ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, টমেটো ৮০ টাকা, মূলা ৪০, কাঁকরোল ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এখনও সবজির দাম বাড়তিই আছে।

আরও পড়ুন : স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামী আটক

এদিকে বিক্রেতাদের দাবি, পরিবহনসহ সব ধরনের খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়তি ছিল।

মহাখালী কাঁচা বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী হুমায়ন কবির জানান, সবজির দাম বাড়তিই। তবে গত কয়েক সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। কয়েক মাস থেকে গত সপ্তাহ পর্যন্ত সব সবজির দাম ৬০/৭০ এর ঘরে ছিল।

আরও পড়ুন : বন্ধ হলো এসএস পাওয়ার প্ল্যান্ট

তিনি বলেন, আজকে বাজারে ৪০/৫০ টাকায় কিছু সবজি পাওয়া যাচ্ছে। আবার অনেক সবজি আছে, যেগুলো এখনও ৭০/৮০ টাকায় বিক্রি হচ্ছে।

গুলশান সংলগ্ন লেকপাড় বাজারের সবজি বিক্রেতা রুহুল আমিন বাচ্চু জানান, গত কিছু দিন ধরে সবজির যে দাম ছিল, সেই তুলনায় আজ দাম কিছুটা কম। আসলে কিছু দিন আগ পর্যন্ত নতুন করে সবজি উঠছিল না। যা ছিল তা আগের বা পুরাতন গাছের সবজি। নতুন করে কিছু সবজি উঠতে শুরু করায় দাম কমছে।

আরও পড়ুন : ফের সোনার দাম বেড়েছে

তিনি আরও বলেন, আমরা যখন যে দামে সবজি কিনি, তেমন দামেই বিক্রি করি। কিছু দিন আগে পাইকারি বাজারেই আমাদের বেশি দামে সবজি কেনা লেগেছে। তাই বেশি দামেই বিক্রি করেছি। এখন তুলনামূলক কম দামে কিনতে পারছি, তাই বিক্রিও করছি কম দামে।

আরেক সবজি বিক্রেতা সাজেদুর রহমান জানান, সবজির মৌসুমের ওপর দাম নির্ভর করে। শীতের সময় সবজির দাম সবচেয়ে কম থাকে। কিছু দিন আগ পর্যন্ত নতুন গাছের সবজি উঠছিল না। পুরাতন গাছের অর্থাৎ শেষ দিককার সবজি ছিল অল্প পরিমাণে, তাই বাড়তি দাম গেছে।

আরও পড়ুন : শরী'আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

তিনি জানান, এখন নতুন গাছের সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে আসতে শুরু করেছে। তাই দাম কমতে শুরু করেছে। তবে পরিবহন খরচ কিছুটা কম হলে আর রাস্তার বিভিন্ন খরচ না দেওয়া লাগলে সবজির দাম আরও কম থাকতো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা