ছবি-সংগৃহীত
বাণিজ্য

ভারত থেকে এলো পেঁয়াজ

সান নিউজ ডেস্ক: ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ জুন) কৃষি মন্ত্রণালয়ের পেঁয়াজ আমদানি নিয়ে সবশেষ তথ্যে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন: কর্ণফুলী থেকে নারীর লাশ উদ্ধার

গতকাল সোমবার থেকে দেশে আসতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত দুদিনে আমদানির এক হাজার ২৮৮ টন পেঁয়াজ দেশে এসেছে। অন্যদিকে এ পর্যন্ত মোট চার লাখ ৩৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সোমবার (৫ জুন) থেকে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেবে বলে গত রোববার (৪ জুন) কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।

এরই ধারাবাহিকতায় আমদানির প্রথম দিনে (সোমবার) সকাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন দেওয়া শুরু করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রথম দিন ২১০টি আইপি আবেদন অনুমোদন দেওয়া হয়, এতে পেঁয়াজের পরিমাণ ছিল ২ লাখ ৮০ হাজার ৮০০ টন।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সম্প্রতি অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্যে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠেছে। নিজেরা সিন্ডিকেট করে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন ইচ্ছামতো। ঈদুল আজহার একমাস আগেই বাজারে পেঁয়াজের দাম ওঠে আকাশচুম্বী। গত রোববারও রাজধানীর বিভিন্ন বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হয় প্রায় ১০০ টাকা কেজি দরে।

আরও পড়ুন: মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

মাত্র দেড়মাস আগেও রমজানে পেঁয়াজের কেজি ছিল ৩৫ টাকা। এখন তা বেড়ে প্রায় তিনগুণ হয়েছে। তবে আমদানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে গত দুদিনে ব্যবধানে পণ্যটির দাম কমতে শুরু করেছে।

সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার পরই দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। গতকাল সোমবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারে মাত্র একদিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিপ্রতি কমে ২৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও কমতে শুরু করেছে পেঁয়াজের দাম।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা