ছবি: সংগৃহীত
বাণিজ্য

দাম বৃদ্ধিতে লাখ লাখ মানুষ জড়িত

জেলা প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, অনেকেই বলেন, করপোরেট লোকজন সিন্ডিকেট করছে। কিন্তু এর সাথে জড়িত লাখ লাখ লোক। পাবনা-ফরিদপুর অঞ্চলে হাজার হাজার কৃষক পেঁয়াজ বিক্রি করছে। যখনই খবর পাচ্ছে ভারতে বৃষ্টি হয়েছে, দাম বেড়ে যাচ্ছে। আবার যখন ভারত আমদানি বন্ধ করছে, তখন দাম বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ

বৃহস্পতিবার (১৮ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে আমদানি-রফতানিকারক, সিঅ্যান্ডএফ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, এ বছর পেঁয়াজ চাষাবাদে উৎপাদন খরচ বেড়েছে। গতবছর কেজি প্রতি উৎপাদন খরচ ছিল ২২ টাকা। এবার তা বেড়ে হয়েছে ২৮ টাকা। রোজা পর্যন্ত পেঁয়াজের দাম ঠিক ছিল। কেজি প্রতি ৫০ টাকা ছিল, যা ক্রয়ক্ষমতার মধ্যেই ধরা যায়। সাধারণত পেঁয়াজ ওঠে মার্চ-এপ্রিল মাসে। কিন্তু ১ মাসের মধ্যে এমন দাম বৃদ্ধি অস্বাভাবিক।

আরও পড়ুন : ১৭ দিন পর ৪ জীবিত শিশু উদ্ধার!

তিনি আরও বলেন, হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধির এ আচরণ কাম্য নয়। অথচ দাম বৃদ্ধির পর ভারত থেকে কিছু পেঁয়াজ আমদানি শুরু করলেই দেশে পেঁয়াজের দাম কমে যায়।

এ বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত আসছে বলে জানান অতিরিক্ত সচিব।

আরও পড়ুন : মেট্রোরেলে নতুন সময়সূচি প্রকাশ

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, প্রযুক্তির কল্যাণে ফোনে ও এসএমএসে ভারতে বৃষ্টি ও আমদানি বন্ধের খবরে দ্রুত দাম বৃদ্ধি হয়ে যায়। ক্রেতাদেরকে সর্তক হতে হবে। খেয়াল রাখতে হবে, আমরা যদি ইফতারে বেগুনি না খাই, তাহলে আমাদের ইফতারি হবে না তা তো না। ৩ হাজার টাকার একটি কাপড় কিনি না কিন্তু যেই পণ্যের গায়ে ১০ হাজার টাকা মূল্য লেখা থাকে সেটি ঠিকই ক্রয় করি।

আমাদের পক্ষ থেকে আমরা কাজ করছি। তবে এর আগে সকলের সচেতনতা প্রয়োজন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিংয়ে কাজ করছে।

আরও পড়ুন : ভারতে পদ হারালেন আইনমন্ত্রী

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ে গতবছর মোট ৯ হাজার অভিযোগ পড়েছিল। চলতি বছর তা বেড়ে প্রায় ৩৩ হাজার হয়েছে। এতোগুলো অভিযোগ নিষ্পত্তি করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আরও জনবল প্রয়োজন। সারাদেশে মাত্র ৮৮ জন কর্মকর্তা রয়েছে। যারা হেডকোয়ার্টার, বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ে কর্মরত রয়েছেন।

এ মতবিনিময় সভায় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি-রফতানিতে নানারকম সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি।

আরও পড়ুন : পাল্টাপাল্টি বিক্ষোভ, পুলিশ মোতায়েন

সভায় আরও উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ, সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটের ম্যানেজার মাইনুল ইসলামসহ আমদানি-রফতানিকারক, ব্যবসায়ী স্থলবন্দর সংশ্লিষ্টরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা