ছবি-সংগৃহীত
বাণিজ্য

ব্যবসা বন্ধ করছে ‘গ্রামীণ ইউনিক্লো’ 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে গ্রামীণ ইউনিক্লো। আগামী জুন মাসের ম‌ধ্যে ঢাকার সব বিক্রয়কেন্দ্র বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন : কারওয়ান বাজারে ভবন সিলগালা

বুধবার (১০ মে) গ্রামীণ ইউনিক্লো তাদের ও‌য়েবসাই‌টে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি‌য়ে‌ছে ।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি লিখেছে, আমরা দুঃখের সাথে জানাচ্ছি, গ্রামীণ ইউনিক্লোর ১০টি স্টোর আগামী জুন ১৮, ২০২৩ এর মধ্যে আমরা বন্ধ করব এবং এর সাথে সাথে গ্রামীণ ইউনিক্লোর ব্যবসায় কার্যক্রমও বন্ধ হবে।

এতে আরও বলা হয়েছে, ২০১০ সালে আমাদের মূল কোম্পানি ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেড, গ্রামীণ ব্যাংক গ্রুপের সাথে যৌথভাবে পোশাক ব্যবসার মাধ্যমে সামাজিক সমস্যা যেমন দারিদ্র্য, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে সামাজিক ব্যবসায় শুরু করে।

আরও পড়ুন : স্বাস্থ্য খাতে অর্থায়ন করতে আহ্বান

২০১৩ সালে আমরা মূলত রাজধানী ঢাকাতে স্টোর চালু করেছি এবং দৈনন্দিন ব্যবহারের জন্য পোশাক সরবারহ ও নিরাপদ পরিবেশে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কার্যক্রম পরিচালনা করে আসছি।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন ও সেই সাথে ব্যবসায়িক পরিবেশের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে, আমাদের ব্যবসায় একটি নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করতে সফল হয়েছে এবং এই প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

তবে অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে ফাস্ট রিটেইলিং এর কার্যক্রম চলমান থাকবে বলে জানায় গ্রামীণ ইউনিক্লো।

আরও পড়ুন : সুদান থেকে ফিরেছেন ৫২ বাংলাদেশি

২০০৮ সালে বাংলাদেশে প্রডাকশন অফিস শুরুর মাধ্যমে টেক্সটাইল ইন্ডাস্ট্রির উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে এবং সহযোগী কারখানাগুলো ইউনিক্লোসহ ফাস্ট রিটেইলিং এর পোশাক উৎপাদন আগামীতে অব্যাহত থাকবে। এছাড়াও ফাস্ট রিটেইলিং বাংলাদেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কার্যক্রম অব্যাহত রাখবে।

চলমান উদ্যোগের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন কর্মসূচি, যা ২০১৯ সালে ইউএন উইমেনের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে চালু করা হয়েছিল যাতে পোশাক কারখানায় নেতৃত্বের ভূমিকায় বাংলাদেশের নারীদের উন্নয়নে সহায়তা করা হয়।

আরও পড়ুন : ঢাকায় আসছেন জাতিসংঘের শ্যুটার

বাংলাদেশকে ফাস্ট রিটেইলিংয়ের ‘অন্যতম গুরুত্বপূর্ণ’ উৎপাদন কেন্দ্র হিসেবে বর্ণনা করে প্র‌তিষ্ঠান‌টি জানায়, ব্যবসা বন্ধ হলেও বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নে তারা কাজ চালিয়ে যাবে এবং নারীর ক্ষমতায়নে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা