ছবি: সংগৃহীত
বাণিজ্য

কারওয়ান বাজারে ভবন সিলগালা

সান নিউজ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবনে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

আরও পড়ুন: সুদান থেকে ফিরেছেন ৫২ বাংলাদেশি

বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১১টার পরে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত সিলগালা করে মার্কেটটির বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করে দেয়।

ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ এই অভযান পরিচালনা করছেন।

আরও পড়ুন: জাহাঙ্গীরের মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই

মোতাকাব্বীর আহমেদ বলেন, মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গত এপ্রিল মাসের শুরুর দিকে ব্যবসায়ীদের মার্কেট ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা তারপরও মার্কেট থেকে সরেনি। তাই বাধ্য হয়ে মার্কেটের গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে মার্কেটের একাধিক ব্যবসায়ী বলছেন, তাদের সময় দেওয়া হয়নি। সময় দিলে অন্য জায়গায় ব্যবস্থা করে চলে যেতেন বলেও জানান তারা। বর্তমানে মার্কেটটিতে মোট ১৭৬টি দোকান রয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে করণীয়

ডিএনসিসি সূত্রে জানা গেছে, ডিএনসিসি আওতাধীন আটটি মার্কেটকে ‘অতি নাজুক’ হিসেবে চিহ্নিত করেছে উত্তর সিটি করপোরেশন। এগুলো হচ্ছে, গুলশান উত্তর কাঁচা মার্কেট, গুলশান দক্ষিণ পাকা মার্কেট, মোহাম্মদপুর কাঁচাবাজারের প্রথম ও দ্বিতীয় তলা, রায়েরবাজার মার্কেট, কারওয়ান বাজার ১ নম্বর মার্কেট, কারওয়ান বাজার ২ নম্বর মার্কেট, কারওয়ান বাজার অস্থায়ী কাঁচা মার্কেট (কিচেন মার্কেট), কারওয়ান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা