ছবি: সংগৃহীত
বাণিজ্য

শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি : গত কয়েক সপ্তাহের তীব্র তাপদাহে ও খরায় পানির স্তর নেমে যাওয়ায় বিপাকে পড়েন আম, ধান, কলাসহ বিভিন্ন ফসল চাষিরা। তাই দফায় দফায় আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ আদায় করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরও পড়ুন : ৪১ জেলায় তাপদাহ, শিলা বৃষ্টির সম্ভাবনা

বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ঘণ্টাব্যাপী জেলা জুড়ে প্রবল বৃষ্টি হয়।

জেলাজুড়ে থেমে থেমে বৃষ্টির খবর পাওয়া গেলেও শিলাবৃষ্টি হয়েছে বেশ কিছু এলাকায়। শিলাবৃষ্টিতে নাচোল, ভোলাহাট ও ভারতীয় সীমান্তবর্তী সদর উপজেলার নারায়ণপুর ও শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রাম-৮ আসনে ভোট গ্রহণ শুরু

সদর উপজেলার নারায়নপুরের ধান চাষি তরিকুল ইসলাম জানান, ভারতীয় সীমান্তবর্তী এলাকার ৭ বিঘা জমিতে ধান ছিল। আধা ঘণ্টার শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। গাছে থাকা সব ধান ঝরে পড়েছে।

তিনি আরও বলেন, লাখ টাকার উপরে ধার করে ধান চাষ করেছিলাম। এখন জমি থেকে কিছুই পাব না। জমিতে শুধু ধানগাছ পড়ে রয়েছে। অথচ এক সপ্তাহের মধ্যেই ফসল কেটে ঘরে তুলতাম। এখন নিঃস্ব হয়ে গেলাম।

আরও পড়ুন : অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী

শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা গ্রামের কৃষক মাজেদুল ইসলাম জানান, বৃষ্টির মতো করে মুষলধারে শিলাবৃষ্টি হয়েছে। ৪ বিঘা কলা ও আড়াই বিঘা ধানের উপর দিয়ে বয়ে গেছে বৃষ্টি। সব স্বপ্ন শেষ হয়ে গেছে।

তিনি জানান, শুধু আমার নয়, দিয়াড় অঞ্চলের সব জমিতে এমন ক্ষয়ক্ষতি হয়েছে। সব জমির ধান মাটিতে নুইয়ে পড়েছে। সেখান থেকে কোনো ফসল ঘরে তুলতে পারব না।

আরও পড়ুন : ১৩ পৌরসভার বিষয়ে ইসিকে চিঠি

নাচোল উপজেলার নেজামপুর এলাকার কৃষক আশরাফ আলী বলেন, আমার জমিতে পাঁকা ধান ছিল। ছোট ছোট শিলাবৃষ্টিতে ধান ঝরে পড়েছে। আধা ঘণ্টার শিলাবৃষ্টিতে সব শেষ হয়ে গেছে।

সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের নশিপুর গ্রামের আম চাষি মোজাম্মেল হক জানান, আমাদের এলাকায় বৃষ্টি হয়েছে, কিন্তু শিলাবৃষ্টি হয়নি। আলহামদুলিল্লাহ এই বৃষ্টি আমের জন্য খুবই উপকারে আসবে। আমের ঝরে পড়া বন্ধ হবে এবং দ্রুত বাড়বে।

আরও পড়ুন : মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

তবে নাচোল, ভোলাহাট উপজেলায় শিলাবৃষ্টির কথা শোনা গেছে। এতে আমের জন্য ব্যাপক ক্ষতি হবে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. পলাশ সরকার জানান, জেলাজুড়ে বৃষ্টির সাথে বিভিন্ন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছ। এতে ফসলের কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। আমাদের প্রতিনিধিরা মাঠে রিপোর্ট সংগ্রহ করছেন। তাদের দেওয়া তথ্য হাতে পেলে বিস্তারিত ক্ষতির পরিমাণ বলা যাবে।

আরও পড়ুন : বাংলাদেশিদের ফেরাতে হটলাইন চালু

প্রসঙ্গত, এ বছর চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চলতি বছরে আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন।

গত বছরে চাঁপাইনবাবগঞ্জে ৩৭ হাজার ১৬৫ হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। গত মৌসুমে কৃষি বিভাগ জেলায় আম উৎপাদন হয়েছে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন।

আরও পড়ুন : শেরে বাংলা এ কে ফজলুল হক’র প্রয়াণ

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জে চলতি বছরে ৫১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেরো ধান চাষাবাদ করা হয়েছে। চলতি মৌসুমে ৩ লাখ ৪৪ হাজার ৯৭২ মেট্রিন টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা