হাটের জমি বেদখলে, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা
বাণিজ্য

হাটের জমি বেদখলে, দুর্ভোগে ক্রেতা-বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক:

রংপুর: রংপুরের ঐতিহ্যবাহী ব্যবসা-বাণিজ্য কেন্দ্র মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি হাটের সরকারি জমি দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহলের দখলে রয়েছে। কোটি টাকা মূল্যের এই সম্পত্তি উদ্ধারে অনেকটা নিশ্চুপ উপজেলা প্রশাসন। ফলে, বাকি জমিটুকুও ধীরে ধীরে দখল করে নিচ্ছেন ওই প্রভাবশালীরা। উচ্ছেদ অভিযান না হওয়ায় স্থানীয় ব্যবসায়ীসহ এলাকাবাসী ক্ষুব্ধ।

খোঁজ নিয়ে জানা গেছে, শঠিবাড়ী গরুর হাটের মোট সম্পত্তি ৮৪ শতক। এর মধ্যে ৪৫৫ দাগে ৫৪ শতক, ৪৫৬ দাগে ৬ শতক ও ৪৭৪ দাগে ২৪ শতক জমি রয়েছে। প্রায় শত বছর ধরে ওই জমিতে হাট বসছে নিয়মিত। দীর্ঘদিন ধরে একটি স্থানীয় প্রভাবশালী মহল ধীরে ধীরে বেদখল করে স্থাপনা নির্মাণ করেছেন। ফলে, হাটের জায়গা সংকুচিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা।

সরেজমিনে দেখা গেছে, গরুর হাটের ৪৫৫ ও ৪৫৬ দাগের পশ্চিম অংশে বেদখল করে হলুদ ভাঙার মিল, ওর্য়াকশপ ও বারান্দা বসিয়েছেন বাবু মিয়া। তার উত্তরে মোটর মেকানিকের দোকান দিয়েছেন সোহাগ মিয়া। বৌদ্ধনাথ বাবুর গেট থেকে পূর্ব পর্যন্ত মিষ্টির কারখানা দিয়েছেন দেবাশীস ঘোষ ও সুধাংশু বাবু এবং ঘর ও বারান্দা তুলেছেন গোবিন্দ বাবু। এছাড়াও মৃত. আব্দুর রহমান মাস্টারের পরিবার এবং সাহের মিয়া বাড়ি ও মালামালের দোকান বসিয়ে বে-দখল করেছেন। ৪৭৪ দাগের দক্ষিণে পাঁচটি দোকান ঘর বসিয়েছেন কানাই, নিমাই, সন্তোষ কুমার, আব্দুল হাকিম ও পরিতোষ।

প্রতি রোববার ও বৃহস্পতিবার ওই স্থানে বসছে গরুর হাট। কিন্তু, বেদখল হওয়ায় হাটে জায়গা সংকুলান হচ্ছে না।

গরুর হাটের ব্যবসায়ী মিলন মিয়া ও লুৎফর রহমান বলেন, হাটবারে হাজার হাজার গরু কেনাবেচা হয় এই হাটে। অথচ, বেদখল হওয়ায় হাটে গরু-ছাগল রাখার জায়গা হচ্ছে না।

ব্যবসায়ী আল-আমিন মিয়া ও মাহমুদুল হক বলেন, ‘চরম ভোগান্তিতে আছি আমরা।’

দখলদার কানাই ও নিমাই বাবু বলেন, ‘এগুলো সরকারি সম্পত্তি। আমরা দোকানঘর তুলে ব্যবসা করছি। সরকার চাইলে জায়গা ছেড়ে দেব।’

শঠিবাড়ী হাট ইজারাদার নুরুল ইসলাম প্রামাণিক লালন বলেন, গরুর হাটের ৮৪ শতক সম্পত্তির মধ্যে প্রায় অর্ধেকটা বেদখলে। ক্রেতা-বিক্রেতাদের ভিড় সামাল দেওয়া কষ্টকর। বেদখল হওয়া পুরো সম্পত্তিটি উদ্ধার হলে হাটে পর্যাপ্ত জায়গা হবে।’

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার বলেন, কিছু মানুষ সরকারি সম্পত্তি বেদখল করে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। এগুলো উচ্ছেদ করলে, হাটের পর্যপ্ত জায়গা পাওয়া যাবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভূঁইয়া বলেন, কেউ অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল করে রাখলে সেগুলো উচ্ছেদ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

‘আপনারা সাকসেস’, অবরোধকারী আ’লীগ নেতাকর্মীদেরকে ওসি

মাদারীপুরের রাজৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ ন...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা