স্বর্ণের দাম ভরিপ্রতি কমল ৩৫০০ টাকা
বাণিজ্য

স্বর্ণের দাম ভরিপ্রতি কমেছে ৩৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক:

স্বর্নের দাম ছয় দিনের ব্যবধানে ভরিপ্রতি ৩ হাজার ৫০০ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে ভালোমানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ৭৩ হাজার ৭১৫ টাকা হচ্ছে, এখন ৭৭ হাজার ২১৫ টাকা।

সমপরিমাণ দাম কমানো হয়েছে ২১, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে।

বুধবার (১২ আগস্ট) বাজুস এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। ব্যবসার গতি বাড়াতে আন্তর্জাতিক বাজারে দাম কমায় এ সিদ্ধান্ত হয়েছে বাজুসের সাধারণ সম্পাদক দ্বিলীপ কুমার আগরওয়ালা জানান।

এর আগে গত ৬ আগস্ট সব ধরনের সোনার দাম ভরিতে বাড়ানো হয়েছিল ৪ হাজার ৪৩২ টাকা।

নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭০ হাজার ৫৬৬ টাকা হবে। আর এখন আছে ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি নিতে লাগবে ৬১ হাজার ৩১৮ টাকা, যা এখন আছে ৬৫ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে প্রতি গ্রাম ৪ হাজার ৪১৫ টাকা করা হয়েছে। যা এখন আছে ৪ হাজার ৭১৫ টাকা। সে হিসেবে ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম দাঁড়ায় ৫১ হাজার ৪৯৫ টাকা, যা এখন আছে ৫৪ হাজার ৯৯৫ টাকা। তবে রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা অপরিবর্তিত থাকবে।

বাজুসের সাধারণ সম্পাদক দ্বিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে বলা হয়, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক স্বর্ণ বাজারে নজির বিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় স্বর্ণ বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে সোনা ও রূপার অলংকারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই সব ধরনের স্বর্ণের ভরিতে ২৯১৫ টাকা করে দাম বেড়েছিল। ওই সময় দাম বেড়ে ২২ ক্যারেট সোনার দাম হয় ৭২৭৮৩ টাকা। ২১ ক্যাটে হয় যা আগে ছিল ৬৯৬৩৪ টাকা এবং ১৮ ক্যারেট ছিল ৬০ হাজার ৮৮৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ছিল যা আগে ছিল ৫০৫৬৩ টাকা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা