শেয়ারবাজারে ১ ঘণ্টায় লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়াল
বাণিজ্য

শেয়ারবাজারে ১ ঘণ্টায় লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের শেয়ারবাজারে শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির ধারা অব্যাহত আছে। টানা ১১তম দিনে এসে রোববার (০৯ আগস্ট) লেনদেনের প্রথম ঘণ্টাতেই প্রধান শেয়ারবাজার ডিএসইর লেনদেন ৩৫০ কোটি টাকা ছাড়িয়েছে।

যেখানে মাত্র দুই সপ্তাহ আগেও এ বাজারে লেনদেনের পুরো চার ঘণ্টায় ৩০০ কোটি টাকারও শেয়ার কেনাবেচা হতো না।

শুধু লেনদেন নয়, লেনদেন হওয়া ৭২ শতাংশেরও বেশি শেয়ারের বাজারদর বেড়েছে। তাতে এ বাজারের প্রধান সূচক ডিএসিইএক্স বেড়েছে ১০৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৯ শতাংশের বেশি। বেলা ১১টায় সূচকটির অবস্থান ছিল ৪৪৬৯ পয়েন্টে। লেনদেন, শেয়ার দর ও সূচক বৃদ্ধির এমন ধারা গত ৫ বছরে দেখা যায়নি।

দেশের দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতেও একই রকম চাঙ্গাভাব দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেন শেষে এ বাজারে ৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন হওয়া ১৬৭ শেয়ারের মধ্যে ১২৩টিই দর বেড়ে কেনাবেচা হতে দেখা গেছে। এতে এ বাজারের প্রধান সূচক সিএসসিএক্সও প্রায় ২ শতাংশ বেড়েছে।

সংশ্লিষ্টরা জানান, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শীর্ষ পদে রদবদলের পরই শেয়ারবাজারে এমন চাঙ্গাভাব ফিরে এসেছে। নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বাধীন কমিশন চেষ্টা করছেন নানা অনিয়ম দূর করে বাজারটিকে শক্ত কাঠামোর ওপর দাঁড় করানোর ।

ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, নতুন কমিশন বাজারে সুশাসন ফিরিয়ে আনার কাজ করছে। মাত্র আড়াই মাসের দায়িত্ব পালনের সময় এমন কিছু পদক্ষেপ নিয়েছেন, তাতে বিনিয়োগকারীরা বিশ্বাস করছেন, এরা বাজারের অনিয়ম দূর করতে পারবে। কারসাজির কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবেন না- এমন বিশ্বাসও তাদের বেড়েছে। এ কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে ফিরছেন। তাতে বাজারে গতি ফিরেছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা