ছবি : সংগৃহিত
বাণিজ্য

বেগুনে আগুন, পুড়ছে সবজির বাজার!

স্টাফ রিপোর্টার : মুসলিম সংখ্যগরিষ্ঠ বাংলাদেশে পবিত্র রমজান মাস এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হয়ে যায় আকাশচুম্বী। এ সময় সবজির মধ্যে বেগুন, শসা ও লেবুর চাহিদা বেশি থাকায় বেড়ে যায় এগুলোর মূল্য।

আরও পড়ুন : শত-শত পণ্যে ছাড় দিচ্ছে ‘স্বপ্ন’!

পবিত্র রমজান মাসের প্রথমদিনে বাজার ঘুরে দেখা গেছে, চড়া দামে বিক্রয় করা হচ্ছে বেগুন। একইসঙ্গে শসা ও লেবুতেও অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে।

শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর মগবাজারে রেলগেট কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ছোলা ৯০-৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এংকার ডাল কেজিপ্রতি ৬০ থেকে ৬৫ টাকা, মসুর ডাল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৫০ টাকা, মুগডাল ১১০ টাকা। গত সপ্তাহের মতো এবারও স্থিতিশীল রয়েছে ছোলা ও বেসনের দাম।

আরও পড়ুন : শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তবে খেসারি ডালের দাম বেড়েছে। গত সপ্তাহে খেসারি ৬৫ টাকা কেজিতে বিক্রি হলেও এ সপ্তাহে ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ডালভেদে বেসন বিক্রি হচ্ছে ৯৫ কেজি ১২০ টাকা। বুটের ডালের বেসন ৯৫ টাকা ও মুগ ডালের বেসন কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়।

আরও পড়ুন : রিয়া মানি রেমিট্যান্স উৎসবের মোটরসাইকেল হস্তান্তর

অপরদিকে বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকা, পেঁয়াজ কেজিপ্রতি ৪০ টাকা।

তবে শসা ও লেবুতে অতিরিক্ত দাম হাঁকানো হচ্ছে। দেশি ও হাইব্রিড শসা যথাক্রমে ৮০ ও ৬০ টাকাতে বিক্রি হলেও তার দাম ১০০ থেকে ১২০ টাকা চাওয়া হচ্ছে। লেবুর দাম প্রতি হালি ৪০ টাকা হলেও দাম হাঁকানো হচ্ছে ৬০ টাকা।

আরও পড়ুন : দুবাইয়ে এশিয়া রয়েল রেস্টুরেন্টের উদ্বোধন

এদিকে বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডলার সংকট ও পণ্য আমদানি বন্ধসহ নানা অজুহাতে রমজানে চাহিদার শীর্ষে থাকা খাদ্যদ্রব্যের দাম কয়েক দফায় বাড়িয়ে দেওয়া হয়। অপরদিকে বাড়তি দামের বোঝা বইতে গিয়ে নিম্নআয়ের মানুষদের হিমশিম খেতে হয়।

ক্রেতা প্রিন্স বাবু বলেন, পবিত্র রমজানের প্রথম দিনেই সবজির দাম বেড়ে গেছে। ছোলা বুটের দাম না বাড়লেও কখন বেড়ে যাবে তার ঠিকঠিকানা নেই।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অপর এক ক্রেতা অমিত হাসান বলেন, রমজানের প্রথম দিনেই বেগুনের দাম বেড়েছে। শসার দামও অতিরিক্ত চাওয়া হচ্ছে। এখন ইফতারিতে তো এসব লাগবেই, তাই বাধ্য হয়ে কিনতে হচ্ছে।

ব্যবসায়ী ফারুক হোসেন বলেন, এই সপ্তাহে কোনো পণ্যের দাম তেমন একটা বাড়েনি। ছোলা-ডালের দাম আগের মতোই রয়েছে। দাম এমনই থাকবে, আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ‘সর্বজনীন ব্যাংকিং এবঙ’ বইয়ের মোড়ক উন্মোচন

চাহিদা বাড়তি থাকায় বেগুন, শসার দাম একটু বেশি। সাপ্লাই বেড়ে গেলে দামও কমে যাবে বলে জানান বাজারের সবজি বিক্রেতা মনির হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা