বাণিজ্য

বেড়েছে কাঁচা মরিচের দাম

সান নিউজ ডেস্ক: ভারত থেকে আমদানি বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে কাঁচা মরিচের দাম। স্থানীয় বাজারে সংকট দেখা দিয়েছে কাঁচা মরিচের।

আরও পড়ুন: রিসোর্টের খাবার খেয়ে অসুস্থ ৩ শতাধিক

একদিনের ব্যবধানে মরিচের দাম কেজিতে বেড়েছে ৩০ টাকা। ১১০ টাকার কাঁচামরিচ খুচরা বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতা-বিক্রেতারা।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, গত বৃহস্পতিবার বাজারে প্রতিকেজি কাঁচামরিচের পাইকারি দাম ছিলো ১০৪ টাকা আর খুচরা ছিলো থেকে ১১০ টাকা। শুক্রবার সেই কাঁচা মরিচ পাইকারি ১২৪ টাকা দরে বিক্রয় হচ্ছে। আর খুচরা বাজারে বিক্রয় হচ্ছে ১৪০ টাকা। পাইকারি বাজারে একদিনের ব্যবধানে দাম বেড়েছে ২০ টাকা আর খুচরা বাজারে দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা।

হিলি বাজারের এক কাঁচামরিচ ব্যবসায়ী বলেন, বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পেয়েছে। আমরা ১২৪ টাকা দরে পাইকারি কিনে তা বিক্রি করছি ১৪০ টাকা কেজি দরে।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বলেন, কাঁচা মরিচ আমদানির জন্য বাংলাদেশের আইপি (ইমপোর্ট পারমিশন) গত ৬ মাস ধরে বন্ধ রয়েছে। আর এ কারণে গত ৬ মাস যাবৎ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি বন্ধ আছে।এছাড়া এলাকায় চাহিদা বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারগুলোতে কাঁচা মরিচের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। সরকার ইমপোর্ট পারমিশন না দিলে দাম আরও বাড়তে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা