বাণিজ্য

ইইউতে পোশাক রপ্তানি বেড়েছে

সান নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ইইউ ভুক্ত দেশগুলোতে পোশাক রপ্তানি ১৬.২৭ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রকে মেরামত আমরাই করেছি

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। ইপিবির তথ্য অনুসারে, ইউরোপীয় দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি উৎসাহব্যঞ্জক প্রবৃদ্ধি হয়েছে। গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি ৭.৮১ বিলিয়ন মার্কিন থেকে ৯.০৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে বড় বাজার, জার্মানিতে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ২.৭১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে প্রবৃদ্ধি হয়েছে ১.৮৮ শতাংশ।

স্পেন এবং ফ্রান্সেও রপ্তানি বেড়েছে। স্পেনে রপ্তানি হয়েছে ১৯.১৫ শতাংশ এবং ফ্রান্সে ৩৮.৮৭ শতাংশ। ইউরোপীয় ইউনিয়নের প্রধান দেশগুলোর মধ্যে ইতালি, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস এবং সুইডেনে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৫০.৯৫ শতাংশ, ৪৮.৮৭ শতাংশ, ৩৪.৩৯ শতাংশ এবং ২২.৯০ শতাংশ ।

অন্যদিকে, উল্লিখিত সময়ের মধ্যে পোল্যান্ডে বছরব্যাপী রপ্তানিতে ১৯.৬১ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন: পরাজয়ে ফ্রান্সজুড়ে দাঙ্গা

আলোচ্য সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ছিলো ৩.৪৭ বিলিয়ন মার্কিন ডলার, যার প্রবৃদ্ধি হয়েছে ৪.০৭ শতাংশ। এছাড়াও, যুক্তরাজ্য এবং কানাডায় আমাদের রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১১.৭১ শতাংশ এবং ৩০.২৫ শতাংশ বেড়েছে।

একই সময়ে, অপ্রচলিত বাজারে রপ্তানি ২.৪৭ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ৩.১৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপানে আমাদের রপ্তানি ৫৯৭.৮৩ মিলিয়ন ডলারে পৌঁছায়। যার প্রবৃদ্ধি হয়েছে ৩৮.১১ শতাংশ। উচ্চ প্রবৃদ্ধিসহ অন্যান্য অপ্রচলিত বাজারগুলো হলো মালয়েশিয়া ১০০.২১ শতাংশ, মেক্সিকো ৪৯.৬৮ শতাংশ, ভারত ৪৮.৭৮ শতাংশ, ব্রাজিল ৪৪.৫৩ শতাংশ এবং দক্ষিণ কোরিয়া ৩০.৩৫ শতাংশ।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিজিএমইএ পরিচালক মো. মহিউদ্দিন রুবেল জানান, করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের যে চ্যালেঞ্জ ছিল তা মোকাবিলা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের যে লক্ষ্য ছিল তা পূরণ করে সফলভাবে এগিয়ে যাচ্ছে পোশাক খাত। আগামীতে প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছেন তিনি

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা