চকবাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি। (ছবি : সংগৃহিত)
বাণিজ্য

চকবাজারে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

সান নিউজ ডেস্ক : রাজধানীতে পুরান ঢাকার চকবাজার এলাকায় ইমামগঞ্জ বাজারের হার্ডওয়্যার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭-৮টি দোকান ও গোডাউন পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও দোকানিদের দাবি।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

রোববার (১৮ ডিসেম্বর) রাত ২টায় পুরান ঢাকার চকবাজারে ইমামগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা এসব কথা বলেন।

চকবাজারের ইমামগঞ্জ বাজার লেনে বেশ কিছু দোকান রয়েছে। রয়েছে বেশ কয়েকটি আবাসিক ভবনও। বাজারটির এক দিকে ৭-৮টি হার্ডওয়্যারের দোকান ও গোডাউন রয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাতে এসব দোকানই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে। এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও দোকানিদের দাবি।

আরও পড়ুন : আলু চাষে বেড়েছে নারী শ্রমিকের কদর

স্থানীয় বাসিন্দা মাকসুদ আহমেদ তুষার বলেন, হার্ডওয়্যারের কয়েকটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন‌ ছড়িয়ে যায়। দোকানে আলকাতরার ড্রাম থাকায় এটা সম্ভব হয়েছে।

দোকানগুলোর পাশের এক আবাসিক ভবনে পরিবার নিয়ে থাকা খসরু আহমেদ জানান, বাসায় হঠাৎ দেখি ধোয়া ঢুকছে। নিচে দেখলাম আগুন জ্বলছে। দৌড়ে বেরিয়ে আসি। এখানে দুই সারিতে ৮-১০টি দোকান ও গোডাউন ছিল। সবই পুড়ে গেছে।

সংবাদ মাধ্যমকে বাজারের অপর এক দোকানি মো. সিকান্দার বলেন, ৭-৮টি হার্ডওয়্যারের দোকান ছিল। কোনো কোনো দোকানে কোটি টাকার মতো মালামাল ছিল। সবই পুড়ে গেছে। ৮-১০ কোটি টাকা ক্ষতি হতে পারে। হার্ডওয়্যারের দোকানে সবই ছিল দামি জিনিসপত্র।

আরও পড়ুন : খেলাপি ঋণ বেড়েই যাচ্ছে

সেলিম রেজা নামের আরেক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করেই আগুনটা লেগেছে। মুহূর্তের মধ্যেই কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। কেউ গুরুতর আহত না হলেও অনেক টাকার ক্ষতি হয়েছে।

এদিকে লোকনাথ হার্ডওয়ারের মালিক নিতাই চন্দ্র দাসের নিজের দোকান পুরোটাই পুড়ে গেছে বলে জানা যায়। নিজের একমাত্র সম্বল দোকানে, আর অবশিষ্ট কিছু নেই। তাই তিনি এখন অনেকটাই নির্বাক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা