ফাইল ছবি
বাণিজ্য

রেমিট্যান্স অর্জনে সপ্তম বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: গত বছর প্রবাসী আয় থেকে বাংলাদেশ রেমিট্যান্স অর্জন করেছিল ২২ বিলিয়ন ডলার। চলতি বছর তা কমে ২১ বিলিয়ন ডলারে নামতে পারে। তবে শীর্ষ আট রেমিট্যান্স অর্জনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ গত বছরের মতো এবারও সপ্তম স্থানে থাকবে।

আরও পড়ুন: হামলায় ১৩ হাজার ইউক্রেনীয় সেনা নিহত

বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। সংস্থাটি বুধবার (৩০ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশ করে।

বলা হয়েছে, বরাবরের মতো প্রবাসী আয়ে শীর্ষে থাকবে ভারত। চলতি বছর দেশটিতে রেকর্ড ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসবে। তালিকায় এর পরেই থাকবে মেক্সিকো (৬০ বিলিয়ন ডলার), চীন (৫১ বিলিয়ন ডলার), ফিলিপাইন (৩৮ বিলিয়ন ডলার), মিসর (৩২ বিলিয়ন ডলার) ও পাকিস্তান (২৯ বিলিয়ন ডলার)।

প্রকাশিত প্রতিবেদনে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়লেও দেশভেদে বড় ধরনের বৈষম্য দেখা গেছে। ২০২২ সালে দক্ষিণ এশিয়ায় রেমিট্যান্স এসেছে ১৬৩ বিলিয়ন মার্কিন ডলার, যার ১০০ বিলিয়ন এসেছে ভারতে। গত বছরের তুলনায় পাকিস্তানে ৮ ও নেপালে ৪ শতাংশ করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। বাকি দেশগুলোতে ১০ শতাংশ করে কমেছে।

আরও পড়ুন: যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

দেখা গেছে, বাংলাদেশে গত ৮ মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল নিম্নমুখী। শুধু রমজান মাস উপলক্ষে প্রবাসীরা পরিবারের জন্য টাকা পাঠানোয় সে মাসে রেমিট্যান্স প্রবাহ ছিল ঊর্ধ্বমুখী।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে আরও প্রকাশ করা হয়েছে, তীব্র খরা, বৈশ্বিক জ্বালানি সংকট ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিসহ সমসাময়িক নানা সংকটের মধ্যে আফ্রিকার দেশগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। গত বছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৫ দশমিক ২ শতাংশ।

আরও পড়ুন: সাবেক মেয়রসহ ৬ জনের যাবজ্জীবন

এ ছাড়া ইউরোপ এবং মধ্য এশিয়ার দেশগুলোতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ। ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে ৯ দশমিক ৩, দক্ষিণ এশিয়ায় ৩ দশমিক ৫, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় ২ দশমিক ৫ এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শূন্য দশমিক ৭ শতাংশ রেমিট্যান্স বেড়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা