বাণিজ্য

ইসলামী ব্যাংক খুলনা শাখা স্থানান্তর

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা শাখা আকাংখা সেন্টার, ৪ বি, কেডিএ বানিজ্যিক প্লট, ডাক বাংলা মোড়, যশোর রোড, খুলনায় স্থানান্তর করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা শনিবার (১২ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করেন।

খুলনা জোনপ্রধান মোঃ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ হোসেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেন, ব্যাংকের ডেপলপমেন্ট উইং প্রধান মাকসুদুর রহমান ও যশোর জোনপ্রধান মোঃ শফিউল আজম।

গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন শেখ সিমেন্ট মিলস লিমিটেডের চেয়ারম্যান শেখ শফিয়ার রহমান, মেসার্স আছিয়া ট্রেডিংয়ের স্বত্বাধিকারী সরদার ফেরদৌস আহম্মেদ। স্বাগত বক্তব্য দেন খুলনা শাখাপ্রধান মোঃ ইয়াকুব আলী। এ সময় শাখার কর্মকতা, গ্রাহক ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা