বাণিজ্য

ইসলামী ব্যাংকের রপ্তানি বৃদ্ধি ক্যাম্পেইন শুরু

সান নিউজ ডেস্ক: ‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে রপ্তানি বৃদ্ধি’- এই স্লোগান নিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১২ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে। রোববার (১৬ অক্টোবর) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী।

আরও পড়ুন: মৃত্যুর ৫ বছর পর স্ত্রীর মামলার আবেদন

গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ শাব্বির এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাকসুদুর রহমান, জি. এম. মোহাঃ গিয়াস উদ্দিন কাদের ও মিফতাহ উদ্দীন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের সকল জোনপ্রধান, এডি শাখাপ্রধান ও সকল এডি শাখার বৈদেশিক বাণিজ্য ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কমলাপুর রেলস্টেশনে শ্রমিক বিক্ষোভ

এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাংকের রপ্তানি বাণিজ্য বৃদ্ধিসহ বৈদেশিক বাণিজ্য গ্রাহকদের সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হয়। স্বল্প সময়ের মধ্যে রপ্তানি প্রক্রিয়া শেষ করে রপ্তানি আদেশগুলো যথাযথ সময়ে বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হয়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা