৫০০ কোটি ডলারের পোশাক রফতানি
বাণিজ্য
ইউরোপে বেড়েছে বাংলাদেশের গুরুত্ব

৫০০ কোটি ডলারের পোশাক রফতানি

সান নিউজ ডেস্ক : ইউরোপের দেশগুলো চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। ফলে সেখানে বাড়ছে মূল্যস্ফীতি।

আরও পড়ুন : রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ইউরোপের মানুষগুলো পোশাক কেনা কমিয়ে দিচ্ছে বলে উল্লেখ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বৈশ্বিক এ সংকটের মধ্যেও ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি বেড়েছে।

তবে আগামীতে রফতানির এ ধারা ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে বাংলাদেশ ৪৯৪ কোটি ডলারের তৈরি পোশাক পণ্য রপ্তানি করেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৪৩ শতাংশ বেশি।

আরও পড়ুন : সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বাংলাদেশ-ব্রুনাই

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য দেশভিত্তিক রফতানির হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য বলছে, ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি হয়েছে ৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। এর মধ্যে জার্মানিতে পোশাক রফতানি ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ১৫২ কোটি ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া, স্পেনের বাজারে ২১ দশমিক ৩৫ শতাংশ ও ফ্রান্সের বাজারে রপ্তানি বেড়েছে ৩৬ দশমিক ৭২ শতাংশ। তবে ইইউর অন্যতম সম্ভাবনাময় বাজার পোল্যান্ডে রফতানি জুলাই-সেপ্টেম্বর সময়ে ২৪ দশমিক ৪৯ শতাংশ হ্রাস পেয়েছে।

আরও পড়ুন : সমঝোতা স্মারক স্বাক্ষর করবে বাংলাদেশ-ব্রুনাই

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২০১ কোটি ডলারে দাঁড়িয়েছে। যা, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩ শতাংশ বেড়েছে। এটি প্রবৃদ্ধি হ্রাসের একটি স্পষ্ট লক্ষণ বলে মনে করছেন বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল।

বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতি বাড়ার কারণে খুচরা বাজারে প্রভাব পড়ছে। প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট বলা যায়, পরবর্তী মাসগুলোতে যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ প্রধান বাজারগুলোতে রফতানি কমবে বলে জানান মহিউদ্দিন।

ইপিবির পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর মাসে, অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রফতানি ২৫ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১৭৬ কোটি মার্কিন ডলার হয়েছে। রফতানির এই অংক আগের বছরের একই সময়ে ছিল ১৪৩ কোটি ডলার।

আরও পড়ুন : তেলের আমদানি অর্ধেকে নামিয়ে আনা হবে

অপ্রচলিত বাজারের মধ্যে, জাপানে রফতানি ১৬ দশমিক ৬০ শতাংশ বেড়ে ৩২ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে। ভারতেও বাংলাদেশের রফতানি উল্লেখযোগ্যভাবে ৬৬ দশমিক ২০ শতাংশ বেড়ে ৩০ কোটি ৬৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।

অপরদিকে, উল্লিখিত সময়ের মধ্যে চীন, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ায় রফতানি কমেছে যথাক্রমে ৩ দশমিক ৬৯ শতাংশ, ০ দশমিক ১৩ শতাংশ, ৮ দশমিক ৭১ শতাংশ এবং ৪৭ দশমিক ৩০ শতাংশ।

এদিকে করোনা মহামারির প্রভাব থেকে ঘুরে দাঁড়ানোর ১৩ মাস পর গত সেপ্টেম্বর বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রফতানিতে ভাটা পড়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে দেশের পণ্য বিশ্ববাজারে রপ্তানির বিপরীতে আয় হয়েছে ৩৯০ কোটি ডলার। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বরে রফতানি আয় হয়েছিল ৪১৬ কোটি ৫৪ লাখ ৫ ডলার। সেই হিসাবে আগের বছরের চেয়ে আয় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।

আরও পড়ুন : আবারও বেড়েছে ডিমের দাম

ইপিবির সেক্টরওয়াইজ ডাটা পর্যালোচনায় দেখা গেছে, সেপ্টেম্বর মাসে ৩১৬ কোটি ১৬ লাখ ৭ হাজার ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ৩৪১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ডলার আয় হয়েছিল।

অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে। ওভেন ও নিটওয়্যার— উভয় ধরনের পোশাক রফতানিই কমেছে।

খাত সংশ্লিষ্ট উদ্যোক্তারা বলছেন, সেপ্টেম্বর থেকে যে প্রবৃদ্ধিতে মন্দা হবে, সে বিষয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিজিএমইএ। সেপ্টেম্বরের রফতানি পরিসংখ্যানে আশঙ্কা স্পষ্টতই প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুন : মুরগিতে লোকসান, ছাগলে আশা

প্রসঙ্গত, ২০২১ সালের জুলাই মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ২ হাজার ডলার, যা ২০২০ সালের জুলাই মাসের চেয়ে ১১ দশমিক ২ শতাংশ কম।

সে হিসাবে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১৩ মাস পর কমল রফতানি আয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা