অব্যাহতি পেলেন ৬ ব্যাংকের এমডি
বাণিজ্য

অব্যাহতি পেলেন ৬ ব্যাংকের এমডি

সান নিউজ ডেস্ক: ছয় ব্যাংকের বিরুদ্ধে ডলারে অতি মুনাফা করার অভিযোগ থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এসব ব্যাংকের সরিয়ে দেওয়া ট্রেজারি বিভাগের প্রধানদের আগের পদে যোগ দিয়ে কাজ করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: চিনি ও পাম অয়েলের দাম নির্ধারণ

ব্যাংকগুলো হলো- প্রাইম ব্যাংক, ব্র্যাক ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

ডলার কারসাজির অভিযোগের দায়ে ছয়টি ব্যাংকের এমডি কেন্দ্রীয় ব্যাংকের কাছে দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে আর এ ধরনের কর্মকাণ্ড তারা করবেন না বলে নিশ্চয়তা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংককে। একইসঙ্গে ট্রেজারি প্রধানরাও দুঃখ প্রকাশ করেছেন। এ কারণে কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে।

আরও পড়ুন: নতুন আইজিপি আব্দুল্লাহ আল মামুন

এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এমডিদের কাছে চিঠি দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, ওই ছয় ব্যাংক গত মে ও জুন মাসে ডলার কেনাবেচায় মাত্রাতিরিক্ত মুনাফা করে বাজারকে অস্থিতিশীল করে তুলেছিল। কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে এই ঘটনা প্রমাণিত হওয়ায় তাদের কাছে গত ১৭ আগস্ট ব্যাখ্যা তলব করেছিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে গত ৮ আগস্ট ওই ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা