মঙ্গলবার থেকে মিলবে টিসিবির পণ্য
বাণিজ্য

মঙ্গলবার থেকে মিলবে টিসিবির পণ্য


সান নিউজ ডেস্ক : সোমবার (১ আগস্ট) টিসিবির নিয়মিত পণ্য বিক্রয় শুরু হওয়ার কথা থাকলেও সেটি একদিন পিছিয়ে মঙ্গলবার (২ আগস্ট) থেকে শুরু হবে।

আরও পড়ুন : পাট কেটে বিপাকে কৃষক


টিসিবির মুখপাত্র হুমায়ন কবির সোমবার (১ আগস্ট) সকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ টিসিবির ডিলাররা পণ্য নিয়ে যাবে দোকানে, রাতে পণ্য প্যাকেট করবে, কাল (মঙ্গলবার) মন্ত্রী মহোদয় ভোক্তা পর্যায়ে বিক্রয় উদ্বোধন করতে পারেন।’

পণ্য বিক্রি নিয়ে ‘বিভ্রান্তি’ দূর করার কথা উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, ‘কারো কারো বিভ্রান্তি দূর করার জন্য বিষয়টি পরিষ্কার করা হল।’

আরও পড়ুন : ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু

এর আগে রোববার (৩১ জুলাই) টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিম্ন আয়ের এককোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল ও পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে আগস্ট মাসের বিক্রয় কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হবে।

টিসিবি জানায়, সোমবার বরাদ্দ দেওয়া শুরু হলেও ভোক্তা পর্যায়ে পণ্য মিলবে মঙ্গলবার। আর এ কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী।

এই বিক্রয় কার্যক্রম ডিলারের দোকান/নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

আরও পড়ুন : শোকের মাস শুরু

এ দফায় কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি হবে। তবে পেঁয়াজ বিক্রি হবে শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয়-সংশ্লিষ্ট জেলাগুলোতে।


সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা