বাণিজ্য

এলপি গ্যাসের দাম কমল

সান নিউজ ডেস্ক: টানা কয়েকমাস ঊর্ধ্বমুখী থাকার পর ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এবার কমেছে। বেসরকারি খাতে ১২ কেজির এলপিজি সিলিন্ডার মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৩৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ দাম কমলো ৯৩ টাকা।

আরও পড়ুন: কমছে ভোজ্য তালের দাম

বৃহস্পতিবার (২ জুন) অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম ঘোষণা করা হয়। নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কার্যকর হবে।

নতুন মূল্য হার অনুযায়ী, সাড়ে ৫ কেজি ওজনের একটি সিলিন্ডারের দাম ৫৭০ টাকা, ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৪২ টাকা, সাড়ে ১২ কেজি ওজনের সিলিন্ডারের দাম ১২৯৫ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম ১৫৫৩ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম ১৬৫৭ টাকা হবে।

আরও পড়ুন: হজযাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৮ কেজি সিলিন্ডারের দাম ১৮৬৩ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম ২০৭১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম ২২৭৮ টাকা, ২৫ কেজির সিলিন্ডার ২৫৮৭ টাকা, ৩০ কেজির সিলিন্ডার ৩১০৬ টাকা, ৩৩ কেজির সিলিন্ডার ৩৪১৬ টাকা, ৩৫ কেজির সিলিন্ডার ৩৬২২ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৪৬৫৯ টাকা নির্ধারণ করা হয়ে।

এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাস লিটার প্রতি ৫৭ দশমিক ৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। মে মাসে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬২.২১ টাকা।

আরও পড়ুন: টেস্ট অধিনায়ক সাকিব

গত মে মাসে প্রতি কেজি এলপিজির দাম ৮ টাকা ৬৮ পয়সা কমেছিল। সেই হিসাবে ওই সময় প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৯ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা করা হয়েছিল। এই হিসাবে পর পর দুই মাস কমলো এলপিজির দাম। বিশ্ববাজারসহ দেশের বাজারে যখন সব জিনিসের দাম বাড়তি তখন এলপিজির এই দাম কমাটা সুখবরই বটে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

আরও পড়ুন: দেশে গৃহযুদ্ধে শুরু হতে পারে

সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল, কমিশনের সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, মোহাম্মদ বজলুর রহমান, কামরুজ্জামান, সচিব খলিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

বিইআরসি চেয়ারম্যান বলেন, কেউ বেশি দাম চাইলে ভোক্তা অধিদফতরে অভিযোগ দিন অথবা আমাদের জানান। অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ভোক্তা অধিদফতর বেশ কিছু অভিযান পরিচালনা করেছে। আমাদের মনিটরিং অব্যাহত আছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা