কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
বাণিজ্য

আলুর দাম বাড়াতে পারছি না

সান নিউজ ডেস্ক: কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের কোনও উপায় নেই। আলু রফতানির সুযোগও এবার সীমিত। এছাড়া এখন বিশ্বের অনেক দেশেই আলু উৎপাদন হয়। ইউরোপীয় দেশগুলোও এখন আর তেমন আলু আমদানি করে না। আগে শ্রীলঙ্কা আর রাশিয়া আলু আমদানি করলেও বর্তমানে রাশিয়ায় যুদ্ধ চলছে। শ্রীলঙ্কার অবস্থা ভালো নয়। রাশিয়া আলু আমদানি ওপেন করেছে, কিন্তু ব্যাংকিং সিস্টেম নেই।’

আরও পড়ুন: নওয়াজ শরিফ পেলেন নতুন পাসপোর্ট

মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে কৃষিমন্ত্রীর নিজ দফতরে নেপালের বিদ্যুৎ, পানি ও কৃষিমন্ত্রী পম্পা ভুসালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ নিয়ে বাংলাদেশে কী হয়? এখন দেখেন পেঁয়াজ বিক্রি করতে পারছেন না কৃষকরা। আলুরও একই অবস্থা। গত বছর দাম বেশি ছিল এবছর আবার এ অবস্থা। উৎপাদন একটু বেশি হলে চাষিরা বিক্রি করতে পারেন না। এখনতো ইচ্ছা করলে আলুর দাম কিছুতেই বাড়াতে পারছি না।’

তিনি বলেন, ‘আমি জানি না, কীভাবে চাষিদের আমরা আলুর দাম নিয়ে সহযোগিতা করবো। তবে আমাদের চেষ্টার কোনও শেষ নেই। মন্ত্রী হওয়ার পর থেকে আলুর রফতানি বাড়ানো ও অ্যাগ্রো প্রসেসিং করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। যেমন- পেপসি কোম্পানির লেইস চিপস বিদেশ থেকে আসে। তারা সেটা বাংলাদেশে করবে।’

আরও পড়ুন: আমাদের বিশ্বাস ইউক্রেনই জিতবে

‘বোম্বে সুইটসসহ অন্যরা আলুসহ অন্যান্য প্রোডাক্ট অ্যাগ্রো প্রসেস করছে। একটু সময় লাগবে। ইনশাল্লাহ, আলুর ব্যাপক ব্যবহারও হবে। আলুর মার্কেটিং অনেক সহজ হবে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘শ্রীলঙ্কার অবস্থা খুবই খারাপ। আমরা ঠিক করেছিলাম রফতানি করবো। এখন রফতানি করলে তারা পেমেন্ট করতে পারবে না। আর রাশিয়ায় যুদ্ধের কারণে আমাদের সমস্যা হচ্ছে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা