ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাণিজ্য

ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সান নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আরও পড়ুন : ৪০টি নবনির্মিত ফায়ার স্টেশন উদ্বোধন

রবিবার (২৪ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : মকবুলের থেকে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ পাওয়া গেছে

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, পরিচালক প্রফেসর মোঃ কামাল উদ্দিন, পিএইচডি, মোঃ জয়নাল আবেদীন, প্রফেসর ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, ডা. তানভীর আহমেদ, মোঃ কামরুল হাসান, প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ এবং মোঃ কামাল হোসেন গাজী।

আরও পড়ুন : বিচারের বাণী নিভৃতে কাঁদে

অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।

স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং দোয়া পরিচালনা করেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।

অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, ঊর্ধতন নির্বাহী, বিচারপতি, কূটনীতিক, আইনজীবী, শিল্পপতি, ব্যবসায়ী, ব্যাংকার, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণের নির্দেশ

প্রধান অতিথির ভাষণে প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি বলেন, দেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংকের দক্ষতা ও পরিচালন কৌশল শ্রেষ্ঠত্বের মানে উন্নীত। এই ব্যাংক দেশের সবচেয়ে বেশি পরিপালনকারী ব্যাংক।

শরী‘আহর নীতি পরিপালনে এই ব্যাংক কখনোই আপোষ করে না। লেনদেন ও ব্যবসা পরিচালনাসহ জীবনের সকল ক্ষেত্রে শরীআহ পরিপালনের প্রতি গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্প (আরডিএস) এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে জামানতবিহীন বিনিয়োগ প্রদান করে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।

আরও পড়ুন : নাহিদকে ঢাকা কলেজের ছাত্র ইমন কুপিয়েছে

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, ইসলামী ব্যাংক বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক। এই ব্যাংক দেশের আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স আহরণে শীর্ষ অবস্থানে রয়েছে। দেশের ১৬ কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় এ অর্জন সম্ভব হয়েছে।

আন্তরিক রেমিট্যান্স সেবার মাধ্যমে প্রবাসীদের অবিচল আস্থা অর্জন করেছে এই ব্যাংক। এই ব্যাংকের কল্যাণধর্মী সেবা দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সমাদৃত।

আরও পড়ুন : প্রথমবার কাশ্মির সফরে মোদি

তিনি বলেন, এই ব্যাংক শ্রেণি-পেশা, ধর্ম-বর্ণ নির্বেশেষে সব মানুষের আস্থা ও বিশ্বাসের অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ইসলামী ব্যাংকের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা, সেলফিন অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংসহ সকল আর্থিক সেবা গ্রহণ করতে সকলকে আহবান জানান তিনি। (সংবাদ বিজ্ঞপ্তি)

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা